• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫২ থানায় সম্মেলন বাস্তবায়নে সাংগঠনিক উন্নয়ন সভার উদ্যোগ বাংলাদেশ প্রেসক্লাব ঢাকা মহানগরের চুনারুঘাটে পুত্রবধূর ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে মামলা, ঘরে আগুন দেওয়ারও অভিযোগ শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগে ঢাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ, নিরাপত্তা নিশ্চিতের দাবি আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের জুলাই স্মৃতি জাদুঘরে সংরক্ষিত হবে বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস: প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাসের কর্মমূল্যায়নে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পরিবর্তনের তালিকায় একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী

কাশফুলে অপরূপ ক্যাম্পাস শরতের।

রিপোর্টার: / ৪৯৮ পঠিত
আপডেট: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০

স্টাফ রিপোর্টার হাসছে কাশফুল। স্বচ্ছ নীল আকাশে সাদা মেঘ, মাঠজুড়ে সবুজের সমারোহ ও সাদা কাশফুলে ভরপুর। গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাকালেই দেখা যাবে বাতাসে দোল খায় সাদা কাশবন।পাশাপাশি শিউলি ফুলও ফুটতে শুরু করেছে। গাছে গাছে শিউলি ফুলের সুবাস, আকাশে গুচ্ছ গুচ্ছ কাশফুল ও সাদা মেঘের ভেলা মন কেড়ে নেয়। তাই তো শরৎকে বলা হয় শুভ্রতার প্রতীক। শরতের সবচেয়ে বড় অনুষঙ্গ কাশফুল। যা প্রকৃতিতে শুধুই মুগ্ধতা ছড়ায়। সেই শরতের কাশফুলে মুগ্ধ হয়েছে বশেমুরবিপ্রবি ক্যাম্পাস।করোনাভাইরাসের সংক্রমণের কারণে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আনাগোনা নেই বললেই চলে। তবে এখন শরতের আগমনে ক্যাম্পাসটি কাশফুলে ভরে গেছে। প্রাণহীন ক্যাম্পাসকে প্রাণবন্ত করে তুলতে কাশফুল। ক্যাম্পাসের ভেতরের রাস্তার দু’ধারে, খেলার মাঠে, লেকপাড়ে, আইন চত্বরে, কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে, বাঁধন চত্বরে, হলগুলোর আশেপাশে কাশফুলের দেখা মেলে বলে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ