• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় বিএনপি সভাপতিকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, আইনি পদক্ষেপের ঘোষণা নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে

গাজীপুরে সাংবাদিককে কুপিয়ে হত্যা গণমাধ্যমের উপর ভয়াবহ আক্রমণের শামিল …. কমলনগর প্রেসক্লাব/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ১২৪ পঠিত
আপডেট: শনিবার, ৯ আগস্ট, ২০২৫

হাবিবুর রহমান,কমলনগর(লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ

গাজীপুরে দুর্বৃত্তদের হাতে সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন লক্ষ্মীপুরের কমলনগর প্রেসক্লাব। এঘটনার প্রতিবাদ জানিয়ে শুক্রবার (৮ আগস্ট) রাতেই কমলনগর প্রেসক্লাবের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের আহবায়ক মুছাকালিমুল্লাহর সভাপতিত্বে ও সদস্য সচিব আমানত উল্যাহর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন,গত ৭ আগস্ট বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় একদল সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুর প্রতিনিধি আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যা করে। তিনি পেশাগত দায়িত্ব পালন করছিলেন। আমরা এই নির্মম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি।

আসাদুজ্জামান তুহিন গাজীপুরে একটি লাইভ সম্প্রচার করেছিলেন। ওইদিন রাতেই একটি গোষ্ঠী তাকে নিষ্ঠুরভাবে কুপিয়ে হত্যা করলো। এ থেকে স্পষ্ট বোঝা যায়, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নেই বললেই চলে। যেখানে একজন সাংবাদিকই নিরাপদ নয়, সেখানে সাধারণ জনগণের নিরাপত্তা কোথায়? এই নির্মম হত্যাকাণ্ড জাতির জন্য একটি অশনি সংকেত। বর্তমান সরকার মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে চরমভাবে ব্যর্থ হচ্ছে জানিয়ে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, একের পর এক সাংবাদিক হত্যা ও নির্যাতন কেবল ব্যক্তিগত আঘাত নয়: এটি গণমাধ্যমের উপর ভয়াবহ আক্রমণ। জাতীয় গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে রাস্ট্রকে কার্যকর ও স্থায়ী ব্যবস্থা নিতে হবে।সাংবাদিকদের দায়িত্ব পালনে নিরাপদ অনুকূল পরিবেশ সৃষ্টি করতে হবে। অপরাধীদের বড় বাঁধা হয়ে দাঁড়িয়েছে সাংবাদিক সমাজ। দেশে একের পর এক সাংবাদিক নির্যাতন ও খুন হচ্ছে। এর বিরুদ্ধে দেশব্যাপী সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এখন সময়ের দাবি। আমরা দ্রুত সময়ের মধ্যে আসাদুজ্জামান তুহিনের হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য আমরা সরকারের প্রতি আহবান জানাচ্ছি।

সভায় উপস্থিত ছিলেন কমলনগর প্রেসক্লাবের উপদেষ্টা মিজানুর রহমান মানিক, বেলাল হোসেন জুয়েল, সদস্য- এম এ মজিদ,শাহরিয়ার কামাল, এম এ এহসান রিয়াজ, মাকছুদুর রহমান, নাসির মাহমুদ বিএসসি,মোখলেছুর রহমান ধনু, শোরাফ উদ্দীন স্বপন, হেলাল উদ্দীন সুমন, শাহাদাত হোসেন সুমন, হাবিবুর রহমান, এমরান হোসেন, ইউনুছ হাওলাদার ও রিমন রাজু প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ