• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় বিএনপি সভাপতিকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, আইনি পদক্ষেপের ঘোষণা নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে

ডাকসু নির্বাচনে প্রথমবারের মতো বিজয়ের দারপ্রান্তে শিবির প্যানেল,,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ১৪৫ পঠিত
আপডেট: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রথমবারের মতো ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল উল্লেখযোগ্য সাফল্যের পথে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। রাত পৌনে দুইটা থেকে কার্জন হল কেন্দ্রে ফল ঘোষণা শুরু হয় এবং রাত সাড়ে চারটার মধ্যে বেশিরভাগ হলের প্রাথমিক ফল প্রকাশিত হয়।

প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে দেখা গেছে, সহ-সভাপতি (ভিপি) পদে আবু সাদিক কায়েম বিপুল ব্যবধানে এগিয়ে আছেন। বিভিন্ন হলের ভোট মিলিয়ে তার প্রাপ্ত ভোটের সংখ্যা ১২ হাজার ১০৬। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত আবিদুল ইসলাম খান পেয়েছেন চার হাজার ৯১৫ ভোট। জিএস পদে শিবির সমর্থিত এস এম ফরহাদ ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে মহিউদ্দিন খানও যথেষ্ট ব্যবধানে এগিয়ে আছেন।

বিভিন্ন হলের ফলাফলে দেখা গেছে, কার্জন হল, অমর একুশে হল, সুফিয়া কামাল হল, ফজলুল হক মুসলিম হল, শহীদুল্লাহ হল, শামসুন্নাহার হল, জহুরুল হক হল, জগন্নাথ হল, রোকেয়া হল, এস এম হল, মুহসীন হল ও জিয়া হলের ভোটে শিবির সমর্থিত প্রার্থীরা সুবিধাজনক ব্যবধানে এগিয়ে থাকছেন। রোকেয়া হলে সাদিক কায়েম পেয়েছেন ১৪৭২ ভোট, ফরহাদ হোসেন জিএস পদে ১১২০ ভোট, আর এজিএস পদে মহিউদ্দিন খান ১২২৪ ভোট পেয়েছেন। জগন্নাথ হলে ছাত্রী ভোটারদের সমর্থিত আবিদুল ইসলাম খান ভিপি পদে ১২৭৬ ভোট পেলেও অন্যান্য পদে শিবিরের প্রার্থীরা এগিয়ে।

নির্বাচনে মোট ২৮টি পদে ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন, যার মধ্যে নারী প্রার্থী ৬২ জন। সহ-সভাপতি (ভিপি) পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জন প্রার্থী লড়াই করেন। মোট ভোটার ছিলেন ৩৯ হাজার ৭৭৫ জন, যার মধ্যে ছাত্র ভোটার ২০ হাজার ৮৭৩ জন এবং ছাত্রী ভোটার ১৮ হাজার ৯০২ জন। নির্বাচনে ৮০ শতাংশের বেশি ভোট পড়েছে।

প্রাপ্ত ফলাফলে স্পষ্ট যে, শিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে উল্লেখযোগ্য ভূমিধস জয় নিশ্চিত করতে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ