Array নোয়াখালীকে স্বতন্ত্র বিভাগ ঘোষণার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ/দৈনিক ক্রাইম বাংলা।। নোয়াখালীকে স্বতন্ত্র বিভাগ ঘোষণার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ/দৈনিক ক্রাইম বাংলা।। – Daily Crime Bangla
  • বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় ক্ষতিপূরণের টাকা উত্তোলনকে কেন্দ্র করে নারীকে মারধর ও চাঁদা দাবির অভিযোগ, আদালতে মামলা *প্রধানমন্ত্রীর প্রথম মালয়েশিয়া সফর ঘিরে প্রবাসী বাংলাদেশিদের উচ্ছ্বাস, শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ অভিবাসী বৈধকরণের প্রত্যাশা জনগণই বিএনপির শক্তি, ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না’—দিনাজপুরে ডা. এ জেড এম জাহিদ হোসেন আর্মি স্টেডিয়ামে ক্ষুদে ফুটবলারদের উচ্ছ্বাস, নান্দাইল দলের হারেও আবেগাপ্লুত তথ্য প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে জনশক্তি রপ্তানিতে ধস, তিন মাসে বিদেশগামী কর্মী কমেছে ৪১ শতাংশ মোহাম্মদপুরের অপরাধীদের নির্মূল করা হবে’—পুলিশকে কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর গবেষণা ও উদ্ভাবনভিত্তিক দক্ষ মানবসম্পদ গড়তে হবে’—টেক্সটাইল সম্মেলনে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন ১৮ ঘণ্টার অভিযানে বাথরুমের ফলস সিলিং থেকে গ্রেপ্তার প্রযোজক আবুল বাশার মামুন, কোটি টাকার প্রতারণার অভিযোগ চীন সফরে শি জিনপিং ও লি কিয়াংয়ের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান তিন মাসে যে উন্নয়ন হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি’—গজারিয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর

নোয়াখালীকে স্বতন্ত্র বিভাগ ঘোষণার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ১০৯ পঠিত
আপডেট: বুধবার, ১ অক্টোবর, ২০২৫

মোঃ বেল্লাল হোসাইন নাঈম।।

নোয়াখালীতে স্বতন্ত্র বিভাগ ঘোষণার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে।
বুধবার (১ অক্টোবর) বিকেলে নোয়াখালীর চাটখিলে নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়।

মানববন্ধনে নোয়াখালী বিভাগ বাস্তবায়ন কমিটির নেতৃবৃন্দ ছাড়াও চাটখিল উপজেলার বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সাংবাদিক সংগঠন, বিএনপি, জামায়াত ও এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উপস্থিত বক্তারা নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর ও কুমিল্লা জেলাসমূহের সমন্বয়ে নোয়াখালীকে প্রশাসনিক বিভাগ ঘোষণার দাবী জানান। যে বিভাগের নাম হবে নোয়াখালী এবং বিভাগীয় শহরও হবে নোয়াখালী বলে তারা দাবী তোলেন। এই অঞ্চলে অন্য কোনো জেলার নামে বিভাগ মেনে নেওয়া হবে না বলেও তারা জানান।

সমাবেশে বক্তব্য রাখেন নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সমন্বয় কমিটির সভাপতি সাইফুর রহমান রাসেল, চাটখিল উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও বিভাগ বাস্তবায়ন সমন্বয় কমিটির চাটখিল উপজেলা সভাপতি আনিস আহমেদ হানিফ, পৌরসভা বিএনপির সদস্য সচিব আহসানুল হক মাসুদ, জামায়াত নেতা জামাল উদ্দিন, উপজেলা ছাত্রদলের নেতা শাহাদাত হোসেন মুরাদ, উপজেলা সংগঠক ফজলে রাব্বি আবিদ প্রমুখ।

এসময় বক্তারা আরো বলেন, ‘কোনো জেলাকে নতুন কোনো বিভাগের অন্তর্ভুক্ত করতে চাইলে জেলা প্রশাসনের উদ্যোগে গণশুনানি করতে হয়। নোয়াখালীতে এ রকম কোনো শুনানি হয়নি। শুনানি ছাড়াই নোয়াখালীকে কুমিল্লা বিভাগের অন্তর্ভুক্ত করার ষড়যন্ত্র চলছে। অন্য কোনো জেলার নামে বিভাগ হলে নোয়াখালীবাসী কখনো তা মানবে না।

বুধবার বিকেলে চাটখিল উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের সামনে নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে মানববন্ধনের মাধমে কর্মসূচি শুরু হয়। পরবর্তীতে একটি মিছিল নিয়ে চাটখিল পৌরবাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঢাকা-রামগঞ্জ মহাসড়কে আরেকটি মানববন্ধন করা হয়। মানববন্ধন শেষে অংশ গ্রহণকারীরা নোয়াখালীকে প্রশাসনিক বিভাগ ঘোষণার দাবিতে আবারো বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে অংশগ্রহণকারীদের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসারের বরাবর একটি স্মারকলিপি পেশ করা হয়।

নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সমন্বয় কমিটি, নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সংগ্রাম পরিষদ এবং চাটখিল উপজেলার সর্বস্তরের জনগণের ব্যানারে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করাছ হয়। মিছিলটি চাটখিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়েছে। মানববন্ধন বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে নোয়াখালী বিভাগ বাস্তবায়ন কমিটির সভাপতি সাইফুর রহমান রাসেল নোয়াখালী বিভাগ বাস্তবায়ন উপজেলা কমিটির সভাপতি হিসেবে আনিছ আহমেদ হানিফ এর নাম ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ