• শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কবি আল মুজাহিদীর মৃত্যুতে বিএফইউজে-ডিইউজের শোক, শনিবার জাতীয় প্রেসক্লাবে প্রথম জানাজা কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক: ‘সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে অপূরণীয় শূন্যতা সৃষ্টি হলো’ ছয় মাসে পাঁচ অঞ্চলে চালু হচ্ছে ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল, প্রধানমন্ত্রীর নির্দেশে জোর প্রস্তুতি রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান বাংলাদেশের একনেকেই পাস হচ্ছে তিস্তা মহাপরিকল্পনা, তিস্তাপারের মানুষের আর কোনো চিন্তা নেই: পানি সম্পদ মন্ত্রী এ্যানি শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের সবচেয়ে বড় বিনিয়োগ: প্রধানমন্ত্রী তারেক রহমান শেষ মুহূর্তে ভেস্তে গেল যুক্তরাষ্ট্র-ইরান শান্তি বৈঠক, মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে নতুন শঙ্কা জনগণের ভালোবাসাই আমার সবচেয়ে বড় নিরাপত্তা, সরকারপ্রধানকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যাবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারকে সময় দেওয়া যাবে না’ বলাদের বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর মূলধারার রাজনীতি ও ব্যবসায় আরও সক্রিয় হোন’—যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের প্রতি ড. তিতুমীরের আহ্বান

বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ইউএনও কাওসার হামিদ/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ২৪৭ পঠিত
আপডেট: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
oplus_2

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। “সবুজ গ্রাম, সবুজ দেশ, এই আমাদের বাংলাদেশচ্ এ স্লোগানকে সামনে রেখে সেচ্ছাসেবী সংগঠন বাতিঘরথর উদ্দোগে গাছের চারা রোপণ করা হয়েছে। শনিবার বেলা ১১ টায় কলাপাড়া উপজেলার মহিপুর ইউনিয়নের ইউসুফপুর লেকে এ কর্মসূচির উদ্বোধন করেন কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. কাওসার হামিদ। এ সময় সবুজায়ন ও সৌন্দর্য বর্ধনের লক্ষ্যে তিন শতাধিক কৃঞ্চচুড়া, রাধা চুড়া, সোনালু, অর্জুন সহ বিভিন্ন প্রকার ফলজ ও ঔষধী গাছ রোপন করা হয়।
অনুষ্ঠানে কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা, মহিপুর এসআরএসবিএস সমিতির সভাপতি মোঃ সোহাগ হাওলাদার, কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি, পর্যটন ও উন্নয়ন বিষয়ক ম্যাগাজিন “আলোকিত কুয়াকাটা”র প্রকাশক ও সম্পাদক আনোয়ার হোসেন আনু, বাতিঘরের সভাপতি মোঃ ইলিয়াস রেজা, সহ সভাপতি রফিকুল ইসলাম মন্টু, হস্ত শিল্পী আ. ছত্তার ফকির প্রমুখ উপস্থিত ছিলেন।
সেচ্ছাসেবী সংগঠন “বাতিঘরচ্ এর সভাপতি ইলিয়াস রেজা বলেন, নিজ অর্থায়নে সংগঠনের সদস্যরা সামাজিক কার্যক্রম চালিয়ে আসছেন। আমাদের ধারাবাহিক সামাজিক কর্মসূচির অংশ হিসেবে সবুজায়ন ও সৌন্দর্য বর্ধনের কাজ হাতে নিয়েছি। যা চলমান থাকবে।
বাতিঘর সংগঠনের সহ সভাপতি ও আলোকিত কুয়াকাটা’র সম্পাদক আনেয়ার হোসেন আনু জানান, বৃক্ষ রোপণ, পরিস্কার পরিচ্ছন্নতা, মাদকমুক্ত সমাজ ব্যবস্থা গড়ে তোলা সহ “বাতিঘরচ্ সংগঠনটি সমুদ্র উপকূলে নানা সামাজিক কাজের উদ্যোগ নিয়েছে। এমন সামাজিক কাজে সম্পৃক্ত থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি।
সপ্তাহ ব্যাপী বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধনকালে উপজেলা নির্বাহী অফিসার মোঃ কাওসার হামিদ বলেন, বাতিঘর সংগঠনের সবুজায়ন ও সৌন্দর্য বর্ধন কর্মসূচী একটি অনন্য উদ্যোগ। এটি অত্যন্ত ভালো কাজ। এ ধরনের ভালো কাজে উপজেলা প্রশাসন সব সময় পাশে থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ