• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

কলাপাড়ায় কোস্ট গার্ডের অভিযানে ৩২ মন ঝাটকা ইলিশ জব্দ, পরিবহনকে জরিমানা,,,

রিপোর্টার: / ১৩১ পঠিত
আপডেট: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫

কলাপাড়ায় কোস্ট গার্ডের অভিযানে ৩২ মন ঝাটকা ইলিশ জব্দ, পরিবহনকে জরিমানা
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি ॥
বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের আওতাধীন বিসিজি স্টেশন নিজামপুর মহিপুর কর্তৃক পরিচালিত বিশেষ অভিযানে ৩২ মন ঝাটকা ইলিশ জব্দ করা হয়েছে।
আজ দুপুর আনুমানিক ১২টার দিকে কলাপাড়ার শেখ জামাল সেতু সংলগ্ন ঢাকা-কুয়াকাটা মহাসড়কে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে জব্দকৃত ইলিশ মাছ পরিবহন করায় চাকলাদার পরিবহন ও মোরল এক্সপ্রেস-কে ২ হাজার টাকা করে জরিমানা করা হয়।
পরে জব্দকৃত মাছগুলো কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), কলাপাড়া উপজেলা ভূমি অফিসার, উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মোহাম্মদ মহসিন রেজা এবং কোস্ট গার্ড কন্টিনজেন্ট কমান্ডার–এর উপস্থিতিতে স্থানীয় এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার বলেন,
“আগামী আট মাস পর্যন্ত ঝাটকা ইলিশ ধরা, পরিবহন বা মজুদ রাখা আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ আইন অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন জানিয়েছে, মা ইলিশ রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের মাছ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ