• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন সম্ভাবনা, জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত

জুলাই গণঅভ্যুত্থানে নিহত ১১৪ অজ্ঞাত শহীদের লাশ উত্তোলন শুরু, পরিচয় নিশ্চিতকরণে আন্তর্জাতিক ফরেনসিক দল”

রিপোর্টার: / ১৩৬ পঠিত
আপডেট: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫

জুলাই গণঅভ্যুত্থানে নিহত ১১৪ অজ্ঞাত শহীদের লাশ উত্তোলন শুরু, পরিচয় নিশ্চিতকরণে আন্তর্জাতিক ফরেনসিক দল”

ঢাকা, ৭ ডিসেম্বর, ২০২৫ (দৈনিক ক্রাইম বাংলা) : জুলাই গণঅভ্যুত্থানে শাহাদাতবরণকারী অজ্ঞাত ১১৪ জন শহীদের পরিচয় নিরূপণের লক্ষ্যে রায়েরবাজার কবরস্থান থেকে লাশ উত্তোলন কার্যক্রম শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

রোববার সকাল সাড়ে নয়টায় লাশ উত্তোলন ও শনাক্তকরণ প্রক্রিয়া নিয়ে আয়োজিত এক মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য জানান সিআইডির প্রধান অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহ।

তিনি বলেন, “আনাসসহ যারা বুকের রক্ত ঢেলে দেশের জন্য রাজপথে নেমেছিলেন, তাঁদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা। এখানে সমাহিত শহীদদের বেশিরভাগের পরিচয় তখন যাচাই করা হয়নি। জাতির কাছে তাঁদের প্রকৃত পরিচয় তুলে ধরা আমাদের দায়িত্ব, আজ সেই গুরুত্বপূর্ণ কাজ শুরু হলো।”

সিআইডি প্রধান জানান, জাতিসংঘ মানবাধিকার সংস্থা (ওএইচসিএইচআর)-এর সহায়তায় আর্জেন্টিনার আন্তর্জাতিক ফরেনসিক বিশেষজ্ঞ লুইস ফন্ডিব্রাইডার এ কার্যক্রমে নেতৃত্ব দিচ্ছেন। গত ৪০ বছরে তিনি বিশ্বের ৬৫টি দেশে এ ধরনের ফরেনসিক অপারেশন পরিচালনা করেছেন।

তিনি বলেন, “বিচারিক নির্দেশনা, আন্তর্জাতিক নিয়ম ও ধর্মীয় সম্মান বজায় রেখে দাফনকৃত লাশ উত্তোলন করা হচ্ছে। ইতোমধ্যে ১০ জন স্বজন আবেদন করেছেন। ধারণা করা হচ্ছে, শহীদের সংখ্যা ১১৪ জনের বেশি হতে পারে, সঠিক সংখ্যা লাশ উত্তোলনের পর জানা যাবে।”

উত্তোলিত লাশের পোস্টমর্টেম ও ডিএনএ সংগ্রহ শেষে প্রোফাইল তৈরি করা হবে এবং ধর্মীয় নিয়ম মেনে পুনঃদাফন করা হবে। পরিচয় শনাক্ত হলে পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ হস্তান্তরের ব্যবস্থাও থাকবে বলে জানান তিনি।

ফরেনসিক বিশেষজ্ঞ লুইস ফন্ডিব্রাইডার বলেন, “গত তিন মাস ধরে আমি সিআইডির সঙ্গে কাজ করছি। আন্তর্জাতিক মান বজায় রেখে সব প্রক্রিয়া সম্পন্ন করা হবে—এ বিষয়ে আমি নিশ্চয়তা দিচ্ছি।”

সিআইডি শিগগিরই ডিএনএ মিলের জন্য আবেদন ও যোগাযোগের হটলাইন নম্বর প্রকাশ করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ