• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় বিএনপি সভাপতিকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, আইনি পদক্ষেপের ঘোষণা নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে

আসন বণ্টনে অচলাবস্থা, ভাঙনের মুখে ইসলামপন্থি জোট,,,

রিপোর্টার: / ১৭২ পঠিত
আপডেট: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫

আসন বণ্টনে অচলাবস্থা, ভাঙনের মুখে ইসলামপন্থি জোট

জামায়াত ছাড়ার ইঙ্গিত চরমোনাই পীর ও মামুনুল হকের দলের
নিজস্ব প্রতিবেদক ।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামীর নেতৃত্বে গঠিত ইসলামপন্থি আট দলের জোটে তীব্র ভাঙনের আশঙ্কা দেখা দিয়েছে। আসন সমঝোতা নিয়ে শেষ মুহূর্তে সৃষ্ট জটিলতায় চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিস জোট থেকে সরে যাওয়ার ইঙ্গিত দিয়েছে।
জোটসংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, একক প্রার্থী নির্ধারণে দফায় দফায় বৈঠক হলেও এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। ইসলামী আন্দোলন বাংলাদেশ শতাধিক আসনের দাবি জানিয়েছে। অপরদিকে বাংলাদেশ খেলাফত মজলিস অন্তত ২৫ থেকে ৩০টি আসনে প্রার্থী দেওয়ার প্রত্যাশা করছে। এসব দাবি মেনে নিতে গেলে জামায়াতের নিজস্ব প্রাপ্ত আসন উল্লেখযোগ্যভাবে কমে যাচ্ছে, যা দলটির অভ্যন্তরেও চাপ সৃষ্টি করছে।
এই টানাপোড়েনের মধ্যেই আলোচনায় এসেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। জামায়াতের সঙ্গে নির্বাচনি সমঝোতায় যেতে এনসিপিও অন্তত ৫০টি আসনের প্রত্যাশা করছে বলে দলীয় সূত্রে জানা গেছে। এনসিপি যুক্ত হলে অন্য শরিক দলগুলোকেও অতিরিক্ত ছাড় দিতে হবে, ফলে পুরো সমঝোতার কাঠামো নতুন করে সাজাতে হচ্ছে।
দীর্ঘদিন ধরে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, নেজামে ইসলাম পার্টি, জাগপা ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টিসহ কয়েকটি দল ইসলামী ভোট একত্র করার লক্ষ্যে জোটগতভাবে নির্বাচনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। তবে শেষ মুহূর্তে আসন বণ্টন নিয়ে মতপার্থক্য সেই উদ্যোগকে অনিশ্চয়তার মুখে ফেলেছে।
জোটের অভ্যন্তরীণ আলোচনা অনুযায়ী, প্রত্যাশিত আসন না পেলে ইসলামী আন্দোলন ও বাংলাদেশ খেলাফত মজলিস বিকল্প রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠনের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন রয়েছে, একটি প্রভাবশালী মহল থেকে এসব দলকে আলাদা জোট গঠনের বিষয়ে আশ্বাস দেওয়া হতে পারে। যদিও এ বিষয়ে সংশ্লিষ্ট কেউ প্রকাশ্যে নিশ্চিত করেননি।
তবে জোট ভাঙার আশঙ্কা প্রকাশ্যে অস্বীকার করেছেন জামায়াত নেতারা। জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও আট দলের সমন্বয়ক ড. হামিদুর রহমান আযাদ বলেন,
“আসন কারও একার নয়, আসন সবার। সবাই কিছু ছাড় দেবে, সবাই মিলেই ঐক্যবদ্ধভাবে নির্বাচনে যাবে।”
তিনি আরও জানান, আলোচনা ইতিবাচকভাবেই এগোচ্ছে এবং এনসিপিসহ আরও কয়েকটি দলের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে।
অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুস আহমদ বলেন,
“এখনো কোনো জোট চূড়ান্ত হয়নি। তাই পাওয়া বা না পাওয়ার প্রশ্নও চূড়ান্ত নয়। কাকে কোথায় দিলে ভালো হয়—সে বিষয়গুলো নিয়েই আলোচনা চলছে।”
বাংলাদেশ খেলাফত মজলিসের এক শীর্ষ নেতা জানান, তারা আট দলের ঐক্য বজায় রাখতে আগ্রহী, তবে তা হতে হবে সম্মানজনক ভিত্তিতে। তাঁর ভাষায়,
“সম্মানজনক আসন না পেলে বিকল্প পথ ভাবতে হবে।”
দলটির মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদও জানিয়েছেন, শিগগিরই শীর্ষ পর্যায়ের বৈঠকের মাধ্যমে একটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানোর চেষ্টা চলছে।
এদিকে জামায়াত ও এনসিপির মধ্যে যোগাযোগ বাড়ায় নতুন রাজনৈতিক সমীকরণের সম্ভাবনাও তৈরি হয়েছে। দলীয় সূত্রগুলোর মতে, এনসিপি জোটগতভাবেই নির্বাচনে যেতে চায় এবং জামায়াতের সঙ্গে সমঝোতা হলে তা ইসলামপন্থি রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন আনতে পারে। ফলে আসন সমঝোতাকে ঘিরে ইসলামপন্থি রাজনীতিতে নতুন মেরুকরণ এখন স্পষ্ট হয়ে উঠছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ