• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন সম্ভাবনা, জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত

রোহিঙ্গা ২৮০ জনকে ভাসানচরে পাঠানো হলো।

রিপোর্টার: / ৪৯৪ পঠিত
আপডেট: শুক্রবার, ৮ মে, ২০২০

ক্রাইম বাংলা ডেস্কঃ ঙ্গোপসাগরে ভাসতে থাকা ২৮০ জন রোহিঙ্গাকে উদ্ধারের পরে  ভাসানচরে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) তাদেরকে সেখানে পাঠানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, সাগরে ভাসতে থাকা রোহিঙ্গাদের একটি দলকে ভাসানচরে পাঠানো হয়। এই দলে ২৮০ জন রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশু রয়েছে। গত বুধবার এসব রোহিঙ্গাদের সাগর থেকে উদ্ধার করা হয়।দুটি নৌকায়  করে  ৫ শ’রোহিঙ্গা গত তিন সপ্তাহ ধরে বঙ্গোপসাগর ও আন্দামান সাগরে ভাসছে। এসব রোহিঙ্গারা মালয়েশিয়ায় যেতে চেয়েছিলেন। তবে মালয়েশিয়া সরকার নৌকা দুইটি ভিড়তে দেয়নি। সে কারণে বেশ কিছুদিন ধরে নৌকা দুইটি  সাগরে ভেসে বেড়াচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন  জানিয়েছেন,  এসব রোহিঙ্গাদের গ্রহণ করার  জন্য বাংলাদেশের কোনো দায়বদ্ধতা নেই।  তাদের সাহায্যের জন্য অন্য দেশও এগিয়ে আসতে পারে। তিনি প্রশ্ন রেখেছেন, এই অঞ্চলে আরো দেশ আছে। মালয়েশিয়া, থাইল্যান্ড, ভারত, ফিলিপিন্স তাদের কাছে কেউ রোহিঙ্গাদের নেয়ার জন্য অনুরোধ করে না। শুধু বাংলাদেশের কাছে করে কেন। এছাড়া এসব রোহিঙ্গারা বাংলাদেশের জলসীমায় নেই। তারা গভীর সমুদ্রে রয়েছে বলেও জানান ড. মোমেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ