• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় বিএনপি সভাপতিকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, আইনি পদক্ষেপের ঘোষণা নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে

শিগগিরই নির্বাচনের সময়সূচি ঘোষণা করা হবে: আইন উপদেষ্টা,,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ১৪৩ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

দেশের মানুষ ১৮ বছর ধরে যে ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল, সেই অবসান এবার ঘটতে চলেছে—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি জানিয়েছেন, বাংলাদেশে একটি ‘সেরা নির্বাচন’ উপহার দেওয়ার প্রস্তুতি সম্পন্ন হচ্ছে এবং শিগগিরই নির্বাচনের সময়সূচি ঘোষণা করা হবে। বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আইন উপদেষ্টা বলেন, “আমাদের ইচ্ছে আছে বাংলাদেশের ইতিহাসে সেরা নির্বাচন উপহার দেওয়ার। এবার তেমন অবস্থা হবে না, যেমন ছিল গত দেড় দশকে। সবাই ভোট দিতে পারবে, ভোট কেন্দ্রের পরিবেশ থাকবে অবাধ ও সুষ্ঠু।”

তিনি আরও জানান, জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর জনগণের প্রত্যাশা অনেক বেড়ে গিয়েছিল। সেই প্রত্যাশা পুরোপুরি পূরণ করা না গেলেও, কিছু যুগান্তকারী সংস্কার বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। মানবতাবিরোধী অপরাধ আইন সংশোধন করে আন্তর্জাতিক মানসম্পন্ন ও যুগোপযোগী করা হয়েছে, যা একটি বড় অগ্রগতি বলে তিনি মন্তব্য করেন।

সংবাদ সম্মেলনে আইন সংস্কার এবং মামলার বিষয়েও বিস্তারিত তুলে ধরেন আসিফ নজরুল। তিনি জানান, ফৌজদারি আইন সংশোধনের মাধ্যমে গ্রেপ্তার ও রিমান্ড সংক্রান্ত ধারাগুলো সংস্কার করা হয়েছে। বিচার বিভাগকে স্বাধীন ও দুর্নীতিমুক্ত করতে নতুন নীতিমালা প্রণয়ন করা হয়েছে। রাজনৈতিক হয়রানিমূলক মামলার বিষয়ে তিনি জানান, আইন মন্ত্রণালয় থেকে এক বছরে ১৬ হাজার মামলার মধ্যে ১৫ হাজারের বেশি মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে এবং ৮০ শতাংশ মামলা ইতিমধ্যেই প্রত্যাহার করা হয়েছে।

মব ভায়োলেন্স (গণ-হিংসা) প্রসঙ্গে আইন উপদেষ্টা বলেন, “মব ভায়োলেন্স সরকারকে খুব কষ্ট দেয়। এটি বন্ধ করার চেষ্টা করা হচ্ছে।”

সরকারের সময় কম থাকলেও আইন মন্ত্রণালয়ের ডিজিটালাইজেশনের কাজ সম্পন্ন করতে চান বলেও জানান তিনি। তিনি বলেন, গত এক বছরে আগের বছরের তুলনায় ৩০ গুণ বেশি আইন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। কারণ, আগের ফ্যাসিস্ট সরকারের সময় যেসব কর্মকর্তা ছিলেন, তারা পালিয়ে গিয়েছিল।

সবশেষে আইন উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করেন, দেশের মানুষ এবার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে এবং সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক ধারাবাহিকতা প্রতিষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ