• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫২ থানায় সম্মেলন বাস্তবায়নে সাংগঠনিক উন্নয়ন সভার উদ্যোগ বাংলাদেশ প্রেসক্লাব ঢাকা মহানগরের চুনারুঘাটে পুত্রবধূর ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে মামলা, ঘরে আগুন দেওয়ারও অভিযোগ শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগে ঢাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ, নিরাপত্তা নিশ্চিতের দাবি আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের জুলাই স্মৃতি জাদুঘরে সংরক্ষিত হবে বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস: প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাসের কর্মমূল্যায়নে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পরিবর্তনের তালিকায় একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী

যারা গরিবের চাল ডাল মেরে খায় তারা জালেম বললেন ডিপজল ।

রিপোর্টার: / ৫৩৪ পঠিত
আপডেট: শুক্রবার, ৮ মে, ২০২০

বিনোদন ডেস্ক ক্রাইম বাংলাঃমোকাবেলায় বিপর্যস্ত বিশ্ব। অদৃশ্য এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রতিদিনই বাড়ছে মৃত্যুর মিছিল। এখন পর্যন্ত এই রোগের কোন প্রতিষেধক আবিষ্কার না হওয়ায় সবাইকে ঘরে থাকতে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এতে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। তিন বেলা খাবার যোগাড় করতে এরই মধ্যে বিভিন্ন জায়গায় বিক্ষোভ শুরু করেছে অসহায় মানুষগুলো

তবে দেশের দরিদ্র জনগোষ্ঠীকে যাতে অভুক্ত থাকতে না হয়, সে জন্য পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা করেছে সরকার। ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করছে টিসিবি। ত্রাণসামগ্রী চুরি করলে কঠোর হাতে দমন করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কঠোর হুঁশিয়ারি সত্ত্বেও দেশের বিভিন্ন স্থানে ত্রাণ চুরির খবর পত্রপত্রিকায় উঠে আসছে নিয়মিত। ত্রাণ চুরি ধরা পড়ায় স্থানীয় জনপ্রতিনিধিদের অনেককে বরখাস্ত করেছে সরকার।

ত্রাণ চুরির খবর পড়ে ক্ষোভ প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। তিনি বলেন, ‘আমাদের মাননীয় প্রধানমন্ত্রী করোনার সময় যে ত্রাণগুলো দিচ্ছেন, তা সাধারণ মানুষের হক। যারা অসহায় মানুষের এই হক মেরে খাচ্ছে, তারা জালেম। আর জালেমদের আল্লাহ কখনোই মাফ করবেন না। পরকালে তো শাস্তি পাবেই, এই দুনিয়াতেও তারা ক্ষমা পাবে না।’ডিপজল আরো বলেন, ‘চুরি তো সারা বছরই করে, তবে এই সময় মানুষ চুরি করবে, এটা চিন্তাও করা যায় না। এখন মানুষ এত বিপদে আছে, যারা কোনোদিন চিন্তাও করেনি মানুষের কাছে হাত পেতে খেতে হবে, তারাও আজ সাহায্যের জন্য অপেক্ষায় থাকে। কারো কাছে চাইতে লজ্জা পায়। মাথা নিচু করে থাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ