• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

মিথ্যা খবরের ব্যবসায়ে অক্ষয়! দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ৪৫০ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১

সাজিদ নাদিয়াওলার পরবর্তী ছবিতে নাকি অভিনয় করছেন বলিউড তারকা অক্ষয় কুমার। সঙ্গে রয়েছেন সুনীল শেঠির পুত্র আহানও! ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত এই খবর দেখেই ধৈর্য হারালেন অক্ষয়। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে তীব্র ব্যঙ্গ করলেন বলিউডের খিলাড়ি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে সংবাদমাধ্যমে প্রকাশিত খবরটি শেয়ার করে অভিনেতা লেখেন, ‘ভুয়ো খবরে ১০/১০। কেমন হবে যদি মিথ্যা খবর ফাঁস করার একটা ব্যবসা শুরু করি আমি?’ উল্লেখ্য এই প্রথম নয়, এর আগেও বিভিন্ন ভুয়ো খবর প্রসঙ্গে নিজের সামাজিক মাধ্যমে সত্যতা তুলে ধরেছেন অক্ষয়।  প্রসঙ্গত, দিন কয়েক আগেই, ‘ধুম ৪’ ছবিতে অক্ষয় রয়েছেন, এমনই একটি মিথ্যে গুজব রটেছিল বলি পাড়ায়। শোনা যাচ্ছিল সেই ছবিতে সালমানের সঙ্গে নাকি পর্দায় হাজির হতে চলেছেন অক্ষয় কুমার। সেই প্রসঙ্গে হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে অক্ষয় জানিয়েছিলেন, গোটা বিষয়টি তার কানে এসেছে। তিনি ব্যক্তিগতভাবে এটুকু বলতে পারেন, ‘ধুম ৪’ নিয়ে যে খবর শোনা যাচ্ছে তা পুরোপুরি ভুয়ো খবর। ¯্রফে গুজব! পাশাপাশি, অক্ষয় জানিয়েছিলেন, ‘বেল বটম’ সম্পর্কে একটি ‘মিথ্যে খবর’ রটেছিল তাকে নিয়ে। ছবির প্রযোজক ভাশু ভাগনানী এই ফিল্মের প্রোজাক্টের জন্য অভিনেতাকে পারিশ্রমিক কম নেওয়ার অনুরোধ করেছিলেন। রিপোর্টে বলা ছিল, ‘স্কুপ: ভাশু ভাগনানী অক্ষয় কুমারকে বেল বটমের জন্য পারিশ্রমিক হিসেবে ৩০ কোটি টাকা কমানোর অনুরোধ করেছেন, তাতে রাজিও হয়েছেন অভিনেতা।’ যদিও বিষয়টি নিজের টুইটার হ্যান্ডের মিথ্যে বলে দাবি করেছেন অক্ষয় কুমার  জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ