• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫২ থানায় সম্মেলন বাস্তবায়নে সাংগঠনিক উন্নয়ন সভার উদ্যোগ বাংলাদেশ প্রেসক্লাব ঢাকা মহানগরের চুনারুঘাটে পুত্রবধূর ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে মামলা, ঘরে আগুন দেওয়ারও অভিযোগ শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগে ঢাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ, নিরাপত্তা নিশ্চিতের দাবি আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের জুলাই স্মৃতি জাদুঘরে সংরক্ষিত হবে বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস: প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাসের কর্মমূল্যায়নে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পরিবর্তনের তালিকায় একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী

মহাদেবপুরে আরও একজনের মৃত্যু : আক্রান্ত ১০।দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ৪৪২ পঠিত
আপডেট: শনিবার, ২৬ জুন, ২০২১

নওগাঁর মহাদেবপুরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আব্বাস আলী (৫০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার চেরাগপুর ইউনিয়নের শালবাড়ি গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১৫ জুন করোনায় আক্রান্ত হন। বগুড়ায় চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকেলে তার মৃত্যু হয়। এনিয়ে এই উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো নয় জনে।
শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টে ২১ জনের নমুনা পরীক্ষা করে ১০ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এদিন ১৮ জনকে সুস্থ ঘোষণা করা হয়। এনিয়ে এই উপজেলায় মোট আক্রান্ত হলেন ৩৭১ জন। মোট সুস্থ হয়েছেন ২৫৬ জন। বর্তমানে করোনা আক্রান্ত রয়েছেন ১০৮ জন।
শনিবার যারা আক্রান্ত হয়েছেন তারা হলেন, মহাদেবপুর লিচুবাগানের মৃত কছিম উদ্দিনের ছেলে ছানাউল্লাহ (৫০), তার স্ত্রী সানোয়ারা বেগম (৪২), মহাদেবপুর সদর ইউনিয়নের অলংকারপুর গ্রামের শরিফুল ইসলামের স্ত্রী সফিকুন্নাহার (৫৫), খাজুর ইউনিয়নের কুঞ্জবন গ্রামের মৃত ওয়াহেদ আলীর ছেলে ওসমান গণি (৫৮), তার ছেলে রবিউল আলম (৩০), হরিপুর গ্রামের হাকিম উদ্দিনের স্ত্রী মনোয়ারা বেগম (৫০), উত্তরগ্রাম ইউনিয়নের উত্তরগ্রাম গ্রামের গয়েশ আলীর ছেলে মিলন (৩০), ভীমপুর ইউনিয়নের স্বরসতিপুর গ্রামের মৃত খাজামুদ্দিনে ছেলে সাবেক ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন (৬৪), তার স্ত্রী হাসনা হেনা (৫৮) ও সফাপুর ইউনিয়নের ঈশ্বর লক্ষ্মীপুর গ্রামের মৃত শরিয়তুল্লাহর ছেলে আবুল কাশেম (৬২)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ