• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব

গফরগাঁওয়ে গণটিকা কার্যক্রম উদ্বোধন/দৈনিক ক্রাইম বাংল।

রিপোর্টার: / ৪২০ পঠিত
আপডেট: রবিবার, ৮ আগস্ট, ২০২১

ময়মনসিংহের গফরগাঁওয়ে শনিবার (৭ আগস্ট) সকাল ৯ টা থেকে কোভিট-১৯ এর গণটিকা কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
সকালে উপজেলায় সালটিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গফরগাঁও আসনের সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল সালটিয়া এলাকায় টিকাদান কর্মসূচি উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, পৌর মেয়র এস. এম ইকবাল হোসেন সুমন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তাজুল ইসলাম, ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ আতাউর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল‍্যাণ কর্মকর্তা ডাঃ মাইন উদ্দিন খান, সালটিয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হক ঢালী, বারবাড়িয়া ইউপি চেয়ারম্যান মোঃ আবুল কাশেম, লংগাইর ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন বিপ্লব, রাওনা ইউপি চেয়ারম্যান মোঃ সাহাবুল আলম, সালটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আফতাব উদ্দিন টিটু, সাধারণ সম্পাদক আশরাফি সিদ্দিকী প্রমুখ।

উপজেলায় প্রথম দফায় ৯ হাজার ৬’শ জনকে গণটিকা দেয়া হবে। পৌরসভাসহ উপজেলায় ১৫টি ইউনিয়নে ২৫ বছর বয়সী বা তদুর্ধ্বদের সীমিত আকারে টিকা প্রদান করা হবে।
ইউনিয়নের প্রতিটি কেন্দ্রে সেখানে জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নাম্বার নিয়ে
তাৎক্ষনিক নিবন্ধন করে টিকা দেয়া হবে বলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্ম সূত্রে জানা গেছে।

সকাল থেকে বৃষ্টি হওয়ায় টিকা গ্রহনকারীদের সংখ্যা সকালের দিকে খুব একটা উপস্থিতি না থাকলেও বৃষ্টি কমে যাওয়ার পর বেলা বারার সাথে সাথে তাদের ভিড় বাড়তে থাকে।

সালটিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজমুল হক ঢালী জানায়, সকাল ৯ টায় ইউপি চত্বরে এ টিকাদান কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। সাধারণ মানুষ বেশ উৎফুল্ল চিত্তে টিকা দিতে আসছে। সকাল থেকে লাইনে দাঁড়িয়ে টিকা দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ