• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

আচরণবিধি লঙ্ঘন: ইসির অনুরোধের পরও নির্বাচনের মাঠে এমপি হাই/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৩৯৯ পঠিত
আপডেট: মঙ্গলবার, ৪ জানুয়ারী, ২০২২

মফিজুল ইসলাম; শৈলকুপা, ঝিনাইদহ) :

ঝিনাইদহে এক সংসদ সদস্যের বিরুদ্ধে নির্বাচনী আইন অমান্য করে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের পক্ষে সভা সমাবেশের অভিযোগ উঠেছে।। ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য মো. আবদুল হাইকে নির্বাচনে প্রার্থীদের প্রচারে অংশ নেওয়া থেকে বিরত থাকতে অনুরোধ করেছে নির্বাচন কমিশন।
গত মঙ্গলবার (২৮ ডিসেম্বর) জেলা নির্বাচন কর্মকর্তা আবদুস ছালেক স্বাক্ষরিত এ-সংক্রান্ত চিঠি জারি করা হয়। কিন্তু সেই অনুরোধ না মেনেই সভা-সমাবেশ করে যাচ্ছেন তিনি।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণা করার অভিযোগ সুনির্দিষ্ট করেছে, যা নির্বাচনী আচরণবিধির পরিপন্থী। এরপরও অনুরোধ রাখছেন না এই প্রবীণ এ আওয়ামী লীগ নেতা ও সংসদ সদস্য। তিনি সোমবার বিকালেও জেলার শৈলকুপা উপজেলার ফুলহরি ইউনিয়নের বেড়বাড়ি কাজিপাড়া মোড় ও ফুলহরি বাজারে নির্বাচনী সমাবেশে উপস্থিত থেকে বক্তৃতা করেন। তিনি দিনের বেশিরভাগ সময়ই ওই এলাকার বিভিন্ন এলাকায় নৌকার পক্ষে প্রচারণায় অংশ নেন।
আগামী ৫ জানুয়ারি এ উপজেলার ১২ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। সোমবার উপজেলার ফুলহরি ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতিকের মো. আওলাদ হোসেন রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন। অভিযোগে উল্লেখ করেছেন, ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই নির্বাচনী বিধি ভেঙে বাড়ি বাড়ি গিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষে ভোট চাচ্ছেন। সে কারণে সাধারণ ভোটাররা ভয়ের মধ্যে রয়েছে।  ৫ জানুয়ারি ভোটের দিন সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে রিটার্নিং কর্মকর্তার কাছে অনুরোধ করেন এই প্রার্থী।
অভিযোগকারী চেয়ারম্যান প্রার্থী আওলাদ হোসেন জানান, ‘সোমবার সাংসদ আবদুল হাই স্বপরিবারে এসে ফুলহরি ইউনিয়ন পরিষদের খাওয়া-দাওয়া করেন। এদিন নৌকা প্রতিকের প্রার্থী ছাগল মেরে ভুরিভোজের আয়োজন করেন।’
এদিকে তফসীল ঘোষণার পর থেকেই এমপি দলীয় প্রার্থীর পক্ষে প্রকাশ্যে সভা সমাবেশ করে ভোটের প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এর আগে শনিবার সন্ধ্যায়ও তিনি শৈলকুপা উপজেলার আবাইপুর ইউনিয়নের হাট ফাজিলপুর বাজারে এক নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন।
এসময় তিনি বলেন, আপনারা ভয় পাবেন না। নিষেধাজ্ঞার পরও আমি আপনাদের মাঝে এসেছি।
এর আগে ১২ ডিসেম্বর শৈলকুপা উপজেলার আবাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মো. হেলাল প্রধান নির্বাচন কমিশনারের কাছে আবেদনটি করেন। আবেদনে তিনি উল্লেখ করেন, ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আবদুল হাই নির্বাচনী বিধি লঙ্ঘন করে আমার প্রতিদ্বন্দ্বি প্রাথী মোক্তার হোসেন মৃধার পক্ষে সভা সমাবেশ করছেন।
মো. হেলাল উদ্দিন জানান, ‘এই নির্বাচনে সংসদ সদস্য আবদুল হাই বর্ধিত সভার নামে নৌকার পক্ষে ভোট চেয়ে বেড়াচ্ছেন। একজন সংসদ সদস্য কখনোই এভাবে নৌকার পক্ষে ভোট চাইতে পারেন না।’

রিটার্নিং কর্মকর্তা শামীম আহম্মেদ খান, তিনি এ প্রসঙ্গে কথা বলতেই ব্যস্ততার অজুহাতে লাইন কেটে দেন।
তবে অভিযোগের বিষয়ে জানতে সংসদ সদস্য আবদুল হাইয়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ