• মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৬:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হাদির শারীরিক অবস্থা সংকটাপন্ন, কিডনি কার্যক্রমে উন্নতি হলেও ঝুঁকি রয়ে গেছে ওসমান হাদির ওপর হামলা পূর্বপরিকল্পিত ষড়যন্ত্র, নির্বাচন বানচালের চেষ্টা: যমুনার বৈঠকে রাজনৈতিক ঐক্য আমতলীতে নুরজাহান ক্লিনিক এন্ড ডায়গনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন/দৈনিক ক্রাইম বাংলা।। নওগাঁর মান্দায় ড. টিপুর উপস্থিতিতে কুশুম্বায় দোয়া মাহফিল/দৈনিক ক্রাইম বাংলা।। রাষ্ট্র গঠনের প্রথম শর্ত হলো মানুষের ন্যায়সঙ্গত অধিকার নিশ্চিত করা”- বাউফলে দাঁড়িপাল্লার প্রার্থী ড. মাসুদ/দৈনিক ক্রাইম বাংলা।। মাইলস্টোন দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ২০ লাখ ও আহতদের ৫ লাখ টাকা সহায়তা দেবে সরকার,,, ভেন্টিলেশনে খালেদা জিয়া, একাধিক জটিলতায় সংকটাপন্ন অবস্থায় চিকিৎসা চলছে,,, উপদেষ্টা পরিষদের দফতর পুনর্বণ্টন: রিজওয়ানা তথ্য, আসিফ নজরুল ক্রীড়া ও আদিলুরের দায়িত্ব এলজিআরডি তফসিল ঘোষণায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার অভিনন্দন,,, অনলাইন ও এআইভিত্তিক জালিয়াতি ঠেকাতে জরুরি নতুন আইন আসছে: প্রেস সচিব,,,

কলাপাড়ায় কৃষিযন্ত্র ও সেচযন্ত্র চালনায় দিনব্যাপী এক প্রশিক্ষণ ও মাঠ প্রদর্শনী অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৩০০ পঠিত
আপডেট: বুধবার, ৩ আগস্ট, ২০২২

স্টাফ রিপোর্টার। মোঃ শাহাবুদ্দিনঃ-কলাপাড়া উপজেলার ৫নং নীলগঞ্জ ইউনিয়নের হলদিবাড়িয়ায়ে কৃষকদের মাঝে দিনব্যাপী প্রশিক্ষণ ও মাঠ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।ফার্ম মেশিনারী এন্ড পোস্টহারভেস্ট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগ। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এর আয়োজনে আজ ০৩/০৮/২০২২ ইং তারিখ রোজ বুধবার সকাল ১০ঃ০০ ঘটিকায় বারি উদ্ভাবিত সংরক্ষণশীল কৃষি যন্ত্র ও সেচযন্ত্র চালনা এবং রক্ষনাবেক্ষনের উপর প্রশিক্ষণ ও মাঠ প্রদর্শনীর আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড.মোহাম্মদ এরশাদুল হক, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা এফ এম পি ই বিভাগ, বি এ আর আই গাজীপুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জাহাঙ্গীর আলম বৈজ্ঞানিক কর্মকর্তা মৃত্তিকা বিজ্ঞান বিভাগ, বি এ আর আই গাজীপুর। মোঃ রাকিবুল ইসলাম নকশাকারক, এফ এম পি ই বিভাগ, বি এ আর আই, গাজীপুর। মোঃ মেসবাহুল ইসলাম মেকানিক এপ এম পি ই বিভাগ, বি এ আর আই গাজীপুর। সার্বিক সহযোগিতায় মঞ্জুরুল আলম, সফল কৃষক, হলদিবাড়িয়া কলাপাড়া। এতে প্রায় ২০-২৫ জন কৃষক প্রশিক্ষণ ও প্রদর্শনীতে অংশগ্রহণ করেন। উন্নত প্রযুক্তিনির্ভর মেশিনের মাধ্যমে কৃষি জমি চাষাবাদ ও ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মাঠ প্রদর্শনী থেকে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার ও ফসল উৎপাদন বৃদ্ধির জন্য কৃষকদের বিভিন্ন বিষয় প্রশিক্ষণ দেওয়া হয়। যাতে খাদ্যের উৎপাদন বৃদ্ধির মাধ্যমে খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করা যায়। সহজ শর্তে কৃষি কাজে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার করে ধান, গম, ডাল,আলু ভুট্টা ইত্যাদি ফসলের উৎপাদন বৃদ্ধির ক্ষেত্রে প্রশিক্ষণ প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ