Array ঠাকুরগাঁও কর্মহীন মানুষের পাশে নিবেদিত প্রাণ স্বেচ্ছাসেবকলীগের ঈদ উপহার  ঠাকুরগাঁও কর্মহীন মানুষের পাশে নিবেদিত প্রাণ স্বেচ্ছাসেবকলীগের ঈদ উপহার  – Daily Crime Bangla
  • রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রিমান্ড ও জামিন দুটিই নামঞ্জুর: সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী কারাগারে ২৪ ঘণ্টায় হামে ১১ শিশুর মৃত্যু, আক্রান্তের ঢল—হাসপাতালে হাজারো শিশু ভর্তি, ড. শিরীন শারমিন চৌধুরী আটক, আজ আদালতে তোলা হবে—ডিবি হেফাজতে জিজ্ঞাসাবাদ চলছে,,, ঈদযাত্রায় রক্তাক্ত সড়ক—১৫ দিনে প্রাণ গেল ৩৫১ জনের, আহত সহস্রাধিক,, মব কালচার রোধে জিরো টলারেন্স নীতি—অবরোধ ও বিশৃঙ্খলায় কঠোর অবস্থানে সরকার নো কিংস’ স্লোগানে উত্তাল যুক্তরাষ্ট্র: ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের সমাবেশ প্রশাসনে বড় রদবদল: ১১ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ স্বাস্থ্যখাতে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, সংকট মোকাবিলায় একসঙ্গে কাজের আহ্বান মন্ত্রীর বিদ্যুৎ গ্রাহকদের জন্য সুখবর: প্রিপেইড মিটারের মাসিক চার্জ বাতিলের ঘোষণা গ্রামীণ সড়কে আমূল পরিবর্তনের ঘোষণা: দুর্নীতিমুক্ত উন্নয়নে জোর মন্ত্রীর

ঠাকুরগাঁও কর্মহীন মানুষের পাশে নিবেদিত প্রাণ স্বেচ্ছাসেবকলীগের ঈদ উপহার 

রিপোর্টার: / ৪২৭ পঠিত
আপডেট: শুক্রবার, ২২ মে, ২০২০

মাহাবুব আলম ঠাকুরগাঁও প্রতিনিধি
করোনাভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন, অসহায়, হত দরিদ্র মানুষের পাশে থেকে নিবেদিত প্রাণ হয়ে বিরামহীনভাবে খাদ্য সহায়তার পাশাপাশি ঈদ উপহার বিতরণ করেছে ঠাকুরগাঁও স্বেচ্ছাসেবক লীগ।
শুক্রবার (২২ মে) সকালে স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে সদর উপজেলার হাজী কামরুল হুদা উচ্চ বিদ্যালয় মাঠে ২’শ পরিবারের মাঝে ঈদ সামগ্রী দিলেন সেচ্ছাসেবকলীগ চাল, ডাল, লবন, তেল, সেমাই, চিনি ইত্যাদি খাদ্য উপকরণ বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজমুল হুদা শাহ এ্যাপোলো, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মজাহিদুর রহমান শুভ, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াফু তপু, স্বেচ্ছাসেবকলীগ নেতা স্বপন ঘোষ, সুশান, মিঠুন, তুষার ও ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক আমিনুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এ সময় স্বাগত বক্তব্যে জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এ্যাপোলো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় জেলার গরিব অসহায়, দুস্থ মানুষের মাঝে করোনা ভাইরাস আসার শুরু থেকেই খাদ্যসামগ্রী সহ ঈদ উপহার বিতরণ অব্যাহত রেখেছে স্বেচ্ছাসেবক লীগ। দেশের সংকটময় অবস্থায় সকল বিভেদ ভুলে গিয়ে অসহায় ও কর্মহীন মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার আহবান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ