• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বোর্ডিং পাস দিয়েও শিশুকে বাধা, কাতার এয়ারওয়েজকে বড় জরিমানা গুলশানের আ.লীগের মিছিল নিয়ে গোয়েন্দা তথ্য ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ছেন নিগার সুলতানা জ্যোতি জাতীয় গ্রিডে বৃদ্ধি পেল গ্যাসের সরবরাহ সৌদির প্রিন্স মোহাম্মদ বিন সালমান স্টেডিয়ামের কাজ পেল কাতারি নতুন তথ্য: বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান বোয়িং থেকে আরও বিমান কেনার সিদ্ধান্ত, নেপথ্যে কী? ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপির মনোনয়ন নিলেন মির্জা ফখরুলের ভাই স্থানীয় সরকার নির্বাচনে রাজনৈতিক দলের সম্পৃক্ততা থাকছে না যুক্তরাজ্যে কাতারের আমিরের নামে নতুন ইনোভেশন সেন্টার

আম চাষিদের ব্যাপক ক্ষতি দিশেহারা বরগুনায় চাষিরা।

রিপোর্টার: / ৪৫৯ পঠিত
আপডেট: শনিবার, ২৩ মে, ২০২০

মোঃ জুলহাস মিয়া,বরগুনা প্রতিনিধি:
ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে সৃষ্ট জেলোচ্ছ্বাসে বরগুনার বিভিন্ন স্থানে বেড়িবাঁধ ভেঙে অর্ধশত গ্রাম প্লাবিত হয়েছে। এতে পানিতে নিমজ্জিত হয়েছে ওইসব এলাকার ঘরবাড়ি। এছাড়াও জলোচ্ছ্বাসের পানিতে ভেসে গেছে মাছের ঘের। তলিয়ে গেছে মুগডাল, চিনা বাদাম, ভুট্টার ক্ষেত এবং বিনষ্ট হয়েছে আম বাগান। সবচেয়ে  বেশি লোকসানে পড়েছে আম চাষিরা। বরগুনা সদর উপজেলার ৬ নং বুড়িরচর ইউনিয়নের  বর্তমান ইউপি সদস্য মাঈনুদ্দিন ময়নার সোনাখালি গ্রামে দক্ষিণ অঞ্চলের মধ্যে সবচেয়ে বড় দুইটি  আম বাগান রয়েছে । এতে প্রতি বছরের চেয়ে এ বছর আমের ফলন বাম্পার হয়েছে। ঘূর্ণিঝড় আম্পানের বাতাসের গতি বেগ বেশি থাকায় লেংরা, চোষা, গুটি ও রূপালী আমের বেশি ক্ষতি হয়েছে। এতে ধারণা করা গেছে কমপক্ষে ৪ থেকে ৫ লক্ষ টাকা মতো আম মাটিতে পড়ে গেছে।  এতে দক্ষিণ অঞ্চলে আমের দাম বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
ইউপি সদস্য মাঈনুদ্দিন ময়না বলেন, ২০/২৫ দিন পর ই আম পাকা শুরু হতো। তুলনামূলকভাবে প্রতিবছর চেয়ে এ বছর প্রত্যেকটা গাছে আমের ফলন ভালো হয়েছে। ভাগ্য খারাপ ঘূর্ণিঝড় আম্পানের বাতাসের গতি এতটাই বেশি ছিলো সব আম ঝরে গেছে। যা ক্ষতি হয়েছে তা কাটিয়ে উঠতে অনেক সময় লাগবে। এ বছর আমরা মাঠে মরে গেলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ