• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেবে ওমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী পণ্য পাচারের অভিযোগ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত: বিমান কর্মকর্তা মঈন উদ্দিন আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ‘আমলযোগ্য’, দাবি দুদক সচিবের বাংলাদেশ সোসাইটির নির্বাচন: উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিলেন ৪৪ প্রার্থী ইরফানের মৃত্যু নিয়ে রহস্য: স্ত্রী এথেনার ভূমিকা ও দাফন প্রক্রিয়া নিয়ে বাড়ছে বিতর্ক সিরিয়ার ইদলিবে অস্ত্রের গুদামে বিস্ফোরণ: নিহত ১৪ প্রবাসী ও রেমিট্যান্স আয়ে শীর্ষে চট্টগ্রাম: বিদেশ গমনেও এগিয়ে এই বিভাগের বাসিন্দারা দুই দিনে সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ৫৮১ কোটি টাকা তুলেছেন গ্রাহকরা হযরত শাহজালাল বিমানবন্দর সংলগ্ন রেস্টুরেন্টে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয় ইউনিট ভোলায় সার কারখানা ও নতুন বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পরিকল্পনা প্রধানমন্ত্রীর

আমতলীতে বাস-ট্রাক মুখোমুখী সংঘর্ষে আহত ১২/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৩৪৩ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২

রফিকুল ইসলাম আমতলীঃ   পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের আমতলীর চুনাখালী কালভার্ট সংলগ্ন স্থানে বরিশালগামী মায়ের দোয়া বাস ও মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১২ যাত্রী আহত হয়েছে। আহতদের আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনা ঘটেছে বুধবার সকাল সাড়ে আটটার দিকে।
জানাগেছে, কুয়াকাটা থেকে ছেড়ে আসা মায়ের দোয়া বাসটি (বরিশাল মোট্রো-১১-০১০০) যাত্রী নিয়ে বরিশাল যাচ্ছিল। পথিমধ্যে বুধবার সকাল সাড়ে আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের আমতলীর চুনাখালী কালভার্ট সংলগ্ন স্থানে বিপরীত দিক থেকে আসা মালবাহী ট্রাকের (ঢাকা মেট্রো-ট- ১৫-০৪৬৭) সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাক দুমড়ে মুড়চে সড়কের পাশে ছিটকে পড়ে যায় এবং বাসের ১২ যাত্রী আহত হয়। আহত গৌরাঙ্গ (৪৯), সুখী রানী (৩৫), ইউসুফ আলী (৮৭), আবুল বারি (৫২), জহিরুল ইসলাম (৩১), আম্বিয়া (৬০), আছিয়া (৬০), রাসেল (৩২) ও জালালকে (৫৫) আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অপর আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
বাস গাড়ীর যাত্রী আহত মোঃ জহিরুল ইসলাম বলেন, বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অনেক বাস যাত্রী আহত হয়েছে।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মোসাঃ জান্নাতুল ফেরদৌসী বলেন, আহত যাত্রীদের যথাযথ চিকিৎসা দেয়া হয়েছে। এদের মধ্যে দুই জনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল পাঠানো হয়।
আমতলী থানার ওসি একেএম মিজানুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ