• মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
তেহেরানে ভয়াবহ হামলা: প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধানসহ ইরানের শীর্ষ সামরিক নেতৃত্ব নিহত,, ভূমিকম্প ঝুঁকিতে ঢাকা: ১ লাখ স্বেচ্ছাসেবক গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর,, বাংলাদেশে শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান শিগগিরই,,, সিআইএ–মোসাদ সমন্বয়ে তেহরানে হামলা: আয়াতুল্লাহ খামেনিসহ শীর্ষ নেতাদের মৃত্যু দাবি,, কলাপাড়ায় চাঁদাবাজি ও নারীর শ্লীলতাহানির অভিযোগে স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেফতার, সহযোগীসহ আটক ৩,,, কলাপাড়ায় শিক্ষকের বাড়ি এখন পাখির অভয়াশ্রম, নাম ‘বিহঙ্গ বিলাস’ কুয়াকাটায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ৮ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৩০ লাখ টাকা,, আই হ্যাভ এ প্ল্যান’ বাস্তবায়নে কাজ শুরু, দক্ষ প্রশাসন গড়ার অঙ্গীকার স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সর্বাত্মক প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের,,, আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, কড়া প্রতিক্রিয়ায় ভারত,,

ভেন্টিলেশনে খালেদা জিয়া, একাধিক জটিলতায় সংকটাপন্ন অবস্থায় চিকিৎসা চলছে,,,

রিপোর্টার: / ৮৩ পঠিত
আপডেট: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

ভেন্টিলেশনে খালেদা জিয়া, একাধিক জটিলতায় সংকটাপন্ন অবস্থায় চিকিৎসা চলছে

সংবাদ প্রতিবেদন:
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। শ্বাসকষ্ট ও রক্তে অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় তাঁকে ‘ইলেক্টিভ ভেন্টিলেটর সাপোর্টে’ রাখা হয়েছে বলে জানিয়েছেন দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড।

বুধবার দুপুর ১টার সর্বশেষ আপডেটে বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, হাইফ্লো নাজাল ক্যানোলা ও বাইপ্যাপ দেওয়ার পরও অবস্থার উন্নতি না হওয়ায় ভেন্টিলেশনে নেওয়া হয় তাঁকে। কিডনির কার্যক্ষমতা বন্ধ হয়ে যাওয়ায় শুরু করা হয়েছে নিয়মিত ডায়ালাইসিস। পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ, ডিআইসি জটিলতা এবং রক্ত উপাদানের ঘাটতির কারণে দিতে হচ্ছে নিয়মিত ট্রান্সফিউশন।

ইকোকার্ডিওগ্রামে অ্যাওর্টিক ভালভে সমস্যা ধরা পড়ার পর ‘টিইই’ পরীক্ষায় ইনফেকটিভ অ্যানডোকার্ডাইটিস শনাক্ত হয় এবং আন্তর্জাতিক গাইডলাইন অনুযায়ী চিকিৎসা শুরু হয়েছে। এর পাশাপাশি গুরুতর ব্যাকটেরিয়া ও ফাঙ্গাল সংক্রমণের কারণে দেওয়া হচ্ছে শক্তিশালী অ্যান্টিবায়োটিক ও অ্যান্টিফাঙ্গাল চিকিৎসা।

গত ২৭ নভেম্বর ধরা পড়া অ্যাকিউট প্যানক্রিয়েটাইটিসসহ বিদ্যমান নানা জটিলতার কারণে মেডিকেল বোর্ড প্রতিদিন তাঁর শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

চিকিৎসকরা গণমাধ্যম ও সাধারণ মানুষের প্রতি অনুরোধ জানিয়েছেন, যাচাইবিহীন তথ্য প্রচার থেকে বিরত থাকার এবং রোগীর গোপনীয়তা রক্ষার।

গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট, জ্বর ও কাশি বেড়ে গেলে তাঁকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর পরীক্ষা-নিরীক্ষায় লিভার, কিডনি, হৃদযন্ত্র ও ফুসফুসের অবনতি ধরা পড়ায় দ্রুত সিসিইউতে স্থানান্তর করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ