• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল, ব্যবস্থা নিতে সিইসিকে চিঠি

গায়ক আকবর প্রসঙ্গে যা বললেন পূর্ণিমা/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৪৪৩ পঠিত
আপডেট: মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২

গায়ক আকবরের মৃত্যুতে মর্মাহত চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। গায়কের সঙ্গে ‘তোমার হাতপাখার বাতাসে’ নামের একটি গানের মডেল হয়েছিলেন পুর্ণিমা। গানটি প্রচারিত হয়েছিল ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে। ‘তোমার হাতপাখার বাতাসে’ গানে আকবরের স্ত্রী রূপে অভিনয় করেন অভিনেত্রী। এরপর চাউর হয়েছিল যে আকবর পূর্ণিমাকে বিয়ে করতে চান। যদিও সে কথার ভিত্তি পাওয়া যায়নি। তবে গানটি দেশ বিদেশে গানটি ব্যাপকভাবে সমাদৃত হয়। গত সেপ্টেম্বরের ১৮ তারিখে আকবরের পায়ের গোড়ালির কিছু অংশ কাটা হয়। এরপর মাংস অল্প অল্প করে কেটে পচন রোধের চেষ্টা করা হচ্ছিল। পচন ঠেকাতে না পেরে শেষ পর্যন্ত হাঁটুর নিচ থেকে পা কেটে ফেলা হয়েছিল। গত ১৯ সেপ্টেম্বর আকবরের স্ত্রী কানিজ ফাতেমা জানিয়েছিলেন, ‘পচন ধরায় পায়ের গোড়ালির কিছুকিছু অংশ অস্ত্রোপচার করে কেটে ফেলা হচ্ছে। ’এর এক মাস পর ১৭ অক্টোবর কানিজ ফাতেমা জানান, গোড়ালির মাংস কেটে কেটে বাঁচানোর চেষ্টা করা হচ্ছিল। সেটা সম্ভব হচ্ছিল না যখন, তখন টিস্যু প্রতিস্থাপনের মাধ্যমেও চেষ্টা করা হয়। কানিজ ফাতেমা বলছিলেন, ‘আমরা নিরুপায় হয়ে গিয়েছিলাম। পরে একটি টেলিভিশন চ্যানেলের সহযোগিতায় বেটার লাইফ হাসপাতালে ভর্তি করা হয় উনাকে। এখানেই পা কেটে ফেলা হয়। ’ তারপরেও বাঁচানো যায়নি এই গায়ককে। গত রোববার মারা গেছেন সংগীতশিল্পী আকবর। আকবরের মৃত্যুর সংবাদে মর্মাহত পূর্ণিমা বলেন,  ‘আকবর ভাইয়ের মৃত্যুর সংবাদ পেয়ে অনেক খারাপ লাগছে। দীর্ঘদিন ধরেই তো উনি (আকবর) অসুস্থ ছিলেন। চিকিৎসার জন্যও নানান বেগ পেতে হয়েছে। অনেক কষ্ট পেয়ে তিনি মারা গিয়েছেন। তার আত্মার শান্তি কামনা করছি। ’ স্মৃতিচারণ করে পূর্ণিমা বলেন, ‘মিউজিক ভিডিওটি করার সময় আকবর ভাই বেশ নার্ভাস ছিলেন। আকবর সঙ্গে বসে আছেন তিনি। আমি হাত পাখার বাতাস করছি তাকে, খাওয়াচ্ছি। হাত ধরারও কিছু দৃশ্য ছিলো। এত বেশি নার্ভাস ছিলেন যে, পাশে বসবেন কী বসবেন না, তা নিয়েও সংশয়ে ছিলেন। কিন্তু আমি আর সংকেতদা তাকে যেভাবে বুঝিয়েছি সেভাবেই শেষ পর্যন্ত কাজটি করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ