• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
তেল নিয়ে ভর্তুকি কমেনি, এখনো লিটারে ৯০ টাকা লোকসান গাজায় তহবিল অপব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান কাতারের স্কাইট্র্যাক্স পুরস্কার: ভারতের সেরা এয়ারলাইন এখন এয়ার ইন্ডিয়া যুগোপযোগী হচ্ছে নৌযান চার্টার নীতিমালা শ্রীলংকায় গণকবরে ৫৭২ জনের দেহাবশেষ, তীব্র ক্ষোভ ও বিচারহীনতা ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞার বিরুদ্ধে সিএনএন ও পলিটিকোর মামলা সৌদি-হুথি সংঘাতে প্রবাসীদের নিরাপত্তা ও অর্থনীতি নিয়ে গভীর উদ্বেগ হুথিদের হামলা ঠেকাতে সৌদিকে সামরিক সহায়তার ঘোষণা যুক্তরাজ্যের নিউইয়র্কে বোয়িংয়ের সঙ্গে নতুন উড়োজাহাজ চুক্তির সম্ভাবনা ইস্তাম্বুল বিমানবন্দরে সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

নেতিবাচক রাজনীতির জন্যই বিএনপির পতন অনিবার্য্য: কাদের/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ২৭৫ পঠিত
আপডেট: বুধবার, ২৩ নভেম্বর, ২০২২

ডেক্স রিপোর্ট।।

আওয়ালীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সরকার নয় বরং নেতিবাচক রাজনীতির জন্য বিএনপির পতন অনিবার্য। বুধবার কবিরহাট উচ্চ বিদ্যালয় মাঠে নোয়াখালী জেলার কবিরহাট উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। ওবায়দুল কাদের তার রাজধানীর বাসভবন থেকে সম্মেলনে ভার্চ্যুয়ালি যুক্ত হন। বিএনপি তারেক রহমানকে তাদের নেতা মানতে পারে কিন্তু বাংলাদেশের জনগণ তারেক রহমানকে কখনো নেতা মানবে না উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, যে নেতা রাজনীতি না করার শর্তে মুচলেকা দিয়ে লন্ডনে পালিয়ে যায়, সে আর যাই হোক দেশের জনগণের নেতা হতে পারে না। সরকার হঠানোর চক্রান্ত আবারও শুরু হয়েছে, এই চক্রান্ত ও ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের। কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন রুমির সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, নোয়াখালী জেলা আওয়ামী লীগের আহবায়ক এএইচএম খায়রুল আনম সেলিম, যুগ্ম- আহবায়ক শিহাব উদ্দিন শাহীন,সহিদ উল্লাহ খান সোহেল ও সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ