• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মানবসেবার অঙ্গীকারে লায়ন্স ক্লাব অব ঢাকা রয়্যাল গ্রিনে নতুন নেতৃত্ব কলাপাড়ায় ঘর থেকে ডেকে নিয়ে যুবককে মারধরের অভিযোগ, আহত মা-ছেলে হাসপাতালে কেরানীগঞ্জের আব্দুল্লাহপুরে মাদকবিরোধী সচেতনতামূলক কর্মসূচির উদ্যোগ বিএনপির নিবন্ধিত সহযোগী সংগঠনের স্বীকৃতি দাবিতে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ ও সমাবেশ ঐতিহাসিক শাহী মসজিদের জমি দখলের অভিযোগে মানববন্ধন, প্রশাসনের হস্তক্ষেপ দাবি কলাপাড়ায় পূর্ব বিরোধের জেরে ছোট ভাইয়ের বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, ১০ লাখ টাকার ক্ষতি টেলিটক বিক্রির কোনো পরিকল্পনা নেই, সরকারি মালিকানাতেই থাকবে যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে ধাক্কা, পাঁচ মাসে আয় কমেছে ৮ শতাংশ রাজধানীতে থেমে থেমে বৃষ্টি, আরও পাঁচ দিন ভারী বর্ষণের পূর্বাভাস কোচিংয়ে গিয়ে আর ফেরেনি মরিয়ম, ১২ দিনেও মেলেনি সন্ধান

বাউফলে চরঘরা বেড় জাল সহ ১১ জেলে আটক/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ২২৯ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২

এম জাফরান হারুন, নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী।।
সংবাদ প্রচার হওয়ায় অবশেষে মৎস্য দপ্তরের কানে পানি ঢুকেছে তাই পটুয়াখালীর বাউফলে চরঘরা বেড় জাল দিয়ে মাছের রেনু শিকারের অপরাধে ১১ জেলেকে আটক করা হয়েছে। এসময় প্রায় ৬০টি চরঘরা বেড়জাল জব্দ করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতে ১১ জেলের প্রত্যেককে ৩ হাজার টাকা করে অর্থদন্ড প্রদান করা হয়েছে। জব্দকৃত জাল আগুন দিয়ে পুড়ে ধ্বংস করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘদিন থেকে তেঁতুলিয়া নদীতে বেড় ও বেহুন্দি জাল দিয়ে অবাদে ছোট ছোট মাছ সহ মাছের রেনু শিকার করা হচ্ছে। এই জাল দেশের মূল্যবান মৎস্য সম্পদ ধ্বংস করছে। বিষয়টি নিয়ে সম্প্রতি কয়েকটি দৈনিকে খবর প্রকাশের পর টনক নড়ে উপজেলা প্রশাসনের। কালাইয়া নৌ পুলিশ ফাঁড়ির উপ পুলিশ পরিদর্শক শহিদুল ইসলামের নেতৃত্বে একটি টিম বুধবার গভীর রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত তেঁতুলিয়া নদীর লালচরে অভিযান চালিয়ে ১১ জেলেকে আটক করে। এসময় ৬০টি নিষিদ্ধ চরঘেরা বেড় জাল জব্দ করা হয়।

আটককৃত জেলেরা হলেন কেশবপুর ইউনিয়নের মমিনপুর গ্রামের মিন্টু আকন (৫৫), সমীর সিকদার (৪৫), রেজাউল মোল্লা (৪২), রবিউল আকন (৩৫), করিম গাজী(৩৪), ইকবাল সিকাদার (৩২), সাইফুল গাজী (২৪), সজল সিকদার (৩৮), কবির মোল্লা (৩২), জহিরুল ইসলাম (২৬) ও নাজিরপুর ইউনিয়নের নিজতাঁতেরকাঠি গ্রামের রাসেল খান (৩২)।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আলআমিন হোসেন প্রত্যেক জেলেকে ৩০০০ টাকা অর্থদন্ড প্রদান করেন।

বাউফলের সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহবুব আলম তালুকদার বলেন, নিষিদ্ধ জালের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

কিন্তু এদিকে নাম না বলা শর্তে স্থানীয় একাধিক সাধারণ মানুষ সহ জেলেরা জানান, চর কালাইয়া, চর ফেডারেশন, চন্দ্রদ্বীপ, খানকা পয়েন্ট ও শৌলার চর পয়েন্টের তেঁতুলিয়া নদীতে নিষিদ্ধ চরঘরা বেড় ও বেহুন্দি জাল দিয়ে অবাদে ছোট ছোট মাছ সহ মাছের রেনু ধ্বংস করা হচ্ছে প্রতিনিয়ত। নৌ পুলিশ তা দেখেও না দেখার ভান করে আছেন। কেউ কেউ বলছেন জেলেরা মাসোয়ারা দিয়ে চলছে এ ধ্বংস লীলা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ