• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর মিঠা পানির মাছে উত্তরবঙ্গের সাফল্য, রাজশাহী এখন দেশের অন্যতম বৃহৎ সরবরাহ কেন্দ্র বিশ্বচ্যাম্পিয়ন এমআইএসটি দলকে প্রধানমন্ত্রীর সংবর্ধনা, তরুণ উদ্ভাবকদের পাশে থাকার ঘোষণা সৌদি প্রতিরক্ষা জোটে যোগ মানেই ইরানবিরোধী অবস্থান নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তিন মাস পর আবার এলপিজির দাম বৃদ্ধি, ১২ কেজি সিলিন্ডার ৭০ টাকা বেড়ে ১,৫৯৮ টাকা বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল’ ফার্ম নিয়োগ, দ্রুত দেশে ফেরানোর আশা সরকারের

রামগড়ে ৪৩ বিজিবির সেলাই ও হস্তশিল্প কোর্সের প্রশিক্ষনার্থীদের সনদ বিতরণ/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ৩০০ পঠিত
আপডেট: সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২

এমদাদ খান, রামগড় খাগড়াছড়ি প্রতিনিধি।।

খাগড়াছড়ি রামগড় ৪৩ বিজিবির পরিচালনাধীন প্রশিক্ষণ কেন্দ্রে ৩৪তম সেলাই ও ৩৩ তম হস্তশিল্প ব্যাচের প্রশিক্ষণ গ্রহণকারীদের সনদ ও পুরস্কার বিতরণ করা হয়েছে। এবং নতুন ব্যাজের প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয়েছে।
রবিবার ১৩ই নভেম্বর সকাল দশটায় রামগড় পৌরসভার চৌধুরী পাড়াস্হ বিজিবির সেলাই ও কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে রামগড় ৪৩ বিজিবির জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ হাফিজুর রহমান তিন মাস ব্যাপী প্রশিক্ষণে সাফল্যের সাথে উত্তীর্ণদের সনদ বিতরণ ও নতুন প্রশিক্ষণ ব্যাচের শুভ উদ্বোধন করেন।
রামগড় ৪৩ বিজিবি রামগড় উপজেলার যুবক-যুবতীদের দীর্ঘ বছর থেকে তিন মাস মেয়াদী সেলাই, হস্তশিল্প ও কম্পিউটার প্রশিক্ষণের মাধ্যমে আত্ম কর্মসংস্থান সৃষ্টি করে যুবক যুবতীদের স্বাবলম্বী করতে কাজ করে যাচ্ছে।
প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন ও সনদ বিতরণ শেষে রামগড় ৪৩ বিজিবির জোন কমান্ডার প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, শিক্ষার কোন বিকল্প নেই , প্রতিযোগিতামূলক বিশ্বে সময়ের সাথে তাল মিলিয়ে টিকে থাকতে সকলকে দক্ষতা অর্জন করতে হবে। এই ক্ষেত্রে প্রশিক্ষণের কোন বিকল্প নেই।তিনি বলেন রামগড় ৪৩ বিজিবি উপজেলার যুবক-যুবতীদের স্বাবলম্বী করতে আত্ম কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে। তিনি বলেন বিজিবি এ পর্যন্ত ১২০০জনকে কম্পিউটার, ২০০জনকে সেলাই এবং ১০০জনকে হস্তশিল্পে প্রশিক্ষণ দিয়েছে।
৪৩ বিজিবির জোন অধিনায়ক লেঃকর্নেল মোঃ হাফিজুর রহমান সাংবাদিকদের জানান, সীমান্তে বিজিবির নিয়মিত কাজের পাশাপাশি শান্তি, সম্প্রীতি, উন্নয়ন ও প্রান্তিক মানুষের আত্মসামাজিক উন্নয়নে সেলাই, হস্তশিল্প , কম্পিউটার প্রশিক্ষণ, বিনামূল্যে চিকিৎসা সেবা সহ নানান সামাজিক কর্মসূচি নিয়ে কাজ করছে বিজিবি।
এ সময় বিজিবির অন্যান্য কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ