• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

কলাপাড়ায় চুরি মামলার আসামীকে জেল হেফাজতে প্রেরন/দৈনিক ক্রাইম বাংলা।। 

মোঃ নাহিদুল হক, কলাপাড়া(পটুয়াখালী)থেকে / ২২৪ পঠিত
আপডেট: সোমবার, ২ অক্টোবর, ২০২৩

মোঃ নাহিদুল হক, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

পটুয়াখালীর কলাপাড়ায় একটি ড্রেজার মেশিন চুরির মামলায় আসামীকে আদালতের মাধ্যমে জেল হেফাজতে পাঠানো হয়েছে। তবে মামলার শুরুতে এ আসামীকে একজন স্বাক্ষী হিসেবে দেখানো হয়। পরে পুলিশ তদন্তে চোর চক্রের সাথে তার জড়িত থাকার বিষয়টি বের হয়ে আসে।

সোমবার (২ অক্টোবর) মামলার তদন্ত অফিসার এ আসামীকে জেল হেফাজতে রাখার প্রয়োজনীয়তা
উপস্থাপন করলে কলাপাড়া বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল মেজিস্ট্রেট আদালত এ আদেশ দেন।
মামলার সূত্রে জানা যায়, মামলার বাদী খান মো. রাশেদ পটুয়াখালীর পৌরসভার একজন স্থায়ী বাসিন্দা। সে তার ব্যবসায়ের জন্য আনলোড ষ্টীল বডির ইঞ্জিন চালিত একটি ড্রেজার মেশিন ক্রয় করে। ড্রেজার মেশিনটি ক্রয়ের পরে কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের মধ্য টিয়াখালীর গাজী বাড়ীর সামনে ছোয়ানী খালের নদীর মুখে বাধিয়া রাখে। মেশিনটি দেখাশুনা ও রক্ষনাবেক্ষনের জন্য স্থানীয় মো.ফয়সাল হাওলাদারকে মাসিক ৯ হাজার টাকা বেতনে নিযুক্ত করেন। গত ১০ জুলাই, ২০২৩ তারিখ বিকাল ৫ টার দিকে ড্রেজার মেশিনটি ওই স্থান থেকে চুরি
হয়ে যায়। পরে ড্রেজার মালিক খান মো. রাশেদ বাদী হয়ে গত ১৩ জুলাই, ২০২৩ তারিখে ৮ জনের নামসহ আরো ৪-৫ জনকে অজ্ঞাত নামা আসামী করে কলাপাড়া থানায়
একটি চুরি মামলা দায়ের করেন। ওই সময় মো. রুহুল গাজীকে মামলার একজন স্বাক্ষী হিসেবে রাখা হয়। কলাপাড়া থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পার্শ্ববর্তী তালতলী উপজেলা থেকে চুরি যাওয়া ড্রেজারসহ কতিপয় আসামীদের সনাক্ত করেন। পরে একাধীক আসামীর স্বীকারোক্তি মতে মামলার স্বাক্ষী মো. রুহুল গাজীকে আসামী হিসেবে গ্রেফতার করে আদালতে সোপর্দ করলে আদালত তাকে জেল হেফাজতে প্রেরন করেন।
এবিষয়ে মামলার তদন্তকারী অফিসার কলাপাড়া থানার এস.আই মো. হুমায়ুন কবির বলেন,আসামীকে আদালতের মাধ্যমে জেল হেফাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ