• শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় শিক্ষকের বাড়ি এখন পাখির অভয়াশ্রম, নাম ‘বিহঙ্গ বিলাস’ কুয়াকাটায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ৮ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৩০ লাখ টাকা,, আই হ্যাভ এ প্ল্যান’ বাস্তবায়নে কাজ শুরু, দক্ষ প্রশাসন গড়ার অঙ্গীকার স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সর্বাত্মক প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের,,, আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, কড়া প্রতিক্রিয়ায় ভারত,, সংকট মোকাবিলায় কর বাড়ানোর ইঙ্গিত, বিনিয়োগ ও কর্মসংস্থানে জোর: আমীর খসরু,,, রমজানের সম্প্রীতি ও মিলনমেলায় ঢাকা প্রেস ক্লাব-এর দোয়া ও ইফতার মাহফিল প্রেস ক্লাব চত্বরে ৫ সাংবাদিক নিষিদ্ধ: ডিইউজে’র তীব্র প্রতিবাদ ও নিন্দা মিয়ানমারে ভূমিকম্প, কম্পনে কেঁপে উঠল ঢাকা ও দেশের বিভিন্ন এলাকা,,, রমজানে সাদাকাতুল ফিতর নির্ধারণ: সর্বনিম্ন ১১০, সর্বোচ্চ ২,৮০৫ টাকা

সাংবাদিক রোজিনাকে হেনস্থার প্রতিবাদে নোয়াখালীর চাটখিলে সাংবাদিকদের মানববন্ধন/ দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৪১২ পঠিত
আপডেট: বুধবার, ১৯ মে, ২০২১

মোঃ বেল্লাল হোসেন নাঈম,
নোয়াখালী জেলা প্রতিনিধিঃ

দৈনিক প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থা এবং জেল নির্যাতনের প্রতিবাদে নোয়াখালীর চাটখিল উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন করেছেন সাংবাদিকরা।

বুধবার ১৯মে বিকেল ৩ টায় চাটখিল উপজেলা প্রেসক্লাবের আয়োজনে সাধারন সম্পাদক কামরুল কাননের সঞ্চালনায় উপজেলার প্রধান সড়কে অনুষ্ঠিত এই মানববন্ধনে বক্তব্য রাখেন, প্রেসক্লাব সভাপতি মিজানুর রহমান বাবর, সহ সভাপতি ইয়াছিন চৌধুরী,সহ সভাপতি আনিছ আহমেদ হানিফ, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম রিয়াদ প্রমূখ।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক আলা উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সিরাজুল ইসলাম হাছান, দপ্তর সম্পাদক আলী হোসেন হীরন, সাংবাদিক জহিরুল ইসলাম রানা, বেল্লাল হোসেন নাঈম,এম আর ফারুক,আবদুল মোতালেব, ফরিদ খান, মৃনাল কান্তি মজুমদার, ইসমাঈল হোসেন সজিব, সাইফুল হাসান অশ্রু,সাহেদ খান, অমলেশ ভট্টাচার্য পলাশ, বেলাল হোসেন।

  1. সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, অনতিবিলম্বে প্রথম আলোর অনুসন্ধানী প্রতিবেদন সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সহ সংশ্লিষ্ট সকলকে আইনের আওতায় আনা, দূর্নীতি দমন কমিশনের মাধ্যমে তাদের সম্পদের তদন্ত করা, বিচার বিভাগীয় তদন্ত কমিটির মাধ্যমে সঠিক তথ্য উপাত্ত বিশ্লেষণ করে রোজিনা ইসলামের মামলা প্রত্যাহার এবং নিঃশর্ত মুক্তির দাবি জানান। মামলা ও জেলে থাকা সকল সাংবাদিকদের মুক্তির দাবি করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ