• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫২ থানায় সম্মেলন বাস্তবায়নে সাংগঠনিক উন্নয়ন সভার উদ্যোগ বাংলাদেশ প্রেসক্লাব ঢাকা মহানগরের চুনারুঘাটে পুত্রবধূর ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে মামলা, ঘরে আগুন দেওয়ারও অভিযোগ শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগে ঢাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ, নিরাপত্তা নিশ্চিতের দাবি আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের জুলাই স্মৃতি জাদুঘরে সংরক্ষিত হবে বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস: প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাসের কর্মমূল্যায়নে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পরিবর্তনের তালিকায় একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী

বিপর্যস্ত বন্দরনগরীর চট্টগ্রামের জীবনযাত্রার মান।

রিপোর্টার: / ৩৮৭ পঠিত
আপডেট: শুক্রবার, ১২ জুন, ২০২০

চট্টগ্রাম প্রতিনিধি প্রাণঘাতী করোনাভাইরাসে বিপর্যস্ত বন্দরনগরী চট্টগ্রামের জীবনযাত্রা। করোনা ও উপসর্গ নিয়ে প্রতিদিন গড়ে মৃত্যু হচ্ছে ২৫ থেকে ৩০ জনের। কিন্তু এমন ভয়াল পরিস্থিতিতেও একশ্রেণির মানুষ করোনাকে বুড়ো আঙুল দেখিয়েই চলেছেন

বিধিনিষেধ না মেনে করোনার মাঝেই বিলাসবহুল প্রাইভেটকার, মার্সিডিজ বেঞ্জ, হোন্ডা ভিজেল, পাজেরো গাড়িতে সপরিবারে ঘুরে বেড়াচ্ছেন নগরের পতেঙ্গা সমুদ্র সৈকতে। একশ্রেণির বখাটে আবার মেতেছে ভয়াল বাইক স্ট্যান্টবাজিতে!

শুক্রবার (১২ জুন) বিকেলে পতেঙ্গা সমুদ্র সৈকত ও মেরিন ড্রাইভ সড়কে জেলা প্রশাসন, নগর পুলিশ ও ট্যুরিস্ট পুলিশের যৌথ অভিযান চলাকালে এমন দৃশ্য দেখা যায়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুল ইসলাম।অভিযানে অংশ নেওয়া পুলিশ সদস্যরা জানান, করোনা পরিস্থিতি শুরুর পরপরই নগর পুলিশ পতেঙ্গা সমুদ্র সৈকতসহ নগরের সব বিনোদন কেন্দ্রে জনসমাগম নিষিদ্ধ করে। সাধারণ ছুটি শেষ হলেও সেই নির্দেশিকায় কোনো পরিবর্তন আসেনি। কিন্তু এমন বিপজ্জনক সময়েও মানুষ সে নিয়ম মানছে না। আজ শুক্রবার ছুটির দিন পেয়েই তারা ভিড় করেছিলেন সৈকতে, যেখানে সামাজিক দূরত্বের কোনো বালাই ছিল না বলে জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ