• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে প্রথম ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, সফরে সঙ্গী ৩৫ সদস্য বাংলাদেশে ১৫ বছর পূর্তি উদযাপনে তুর্কিশ এয়ারলাইন্সের হাফ ম্যারাথন ডিসেম্বরেই জাতীয় সংসদে সংবিধান সংশোধনীর চূড়ান্ত প্রতিবেদন নতুন তথ্য: লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার ন্যাম ভবনে সংসদ সদস্যের স্ত্রীর রহস্যজনক মৃত্যু কাতারে চাকরির নতুন বিজ্ঞপ্তি ও সতর্কতা: ২০ সেপ্টেম্বর ২০২৬ সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের: মক্কা চুক্তি সক্রিয় এমিরেটস ও ফ্লাইদুবাইয়ে যাত্রীদের জন্য দ্বিগুণ মাইল জয়ের সুযোগ জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি মাছউদ ৩৪ লাখ শিশুকে হামের টিকা দিতে বিশেষ ক্যাম্পেইন শুরু

বৃদ্ধ মাকে ঘর থেকে বের করে দিলেন বয়স্ক ভাতা টাকা না দেয়ায় দুই সন্তান বরগুনায়।

রিপোর্টার: / ৪৪৩ পঠিত
আপডেট: রবিবার, ১৪ জুন, ২০২০

 মোঃ জুলহাস মিয়া,বরগুনা প্রতিনিধিঃ
বরগুনায় বয়স্ক ভাতা দুই সন্তানকে না দেয়ায় মায়ের ওপর অত্যাচারের অভিযোগ উঠেছে দুই সন্তানের বিরুদ্ধে। এমনকি টাকা না দেওয়া পর্যন্ত তাকে ঘরে তুলবে না বলে সাফ জানিয়ে দেন তার সন্তানরা। পরে সাংবাদিকদের উপস্থিতিতে দীর্ঘক্ষন রাস্তায় থাকা মাকে ঘরে তোলেন ছোট ছেলে।
বরগুনার কলেজ রোড এলাকায় বয়স্ক ভাতা ও জমানো দের লক্ষ টাকা দুই সন্তানকে না দেয়ায় ঘর থেকে বের করে দিয়েছেন বৃদ্ধ মা লাবণ্য রানীকে। স্থানীয়রা জানান, এক মাস করে দুই সন্তানের ঘরে বসবাস করেন বৃদ্ধ মা, তার জমানো টাকা নেয়ার জন্য প্রায়ই মায়ের ওপর নির্যাতন চালান ছেলে উত্তম ও গৌতম। সর্বশেষ বড় সন্তানের বাসায় এক মাস পূর্ণ হলে ছোট ছেলের বাসায় গেলে টাকা না দিলে ঘরে তুলবেন না বলে সাফ জানিয়ে দেওয়া হয়। ফলে রাস্তায় আশ্রয় নেন ওই বৃদ্ধ মা।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সাংবাদিকদের চাপের মুখে ছোট ছেলে গৌতম ঘরে তোলেন তার মাকে। তার দাবি বড় ভাই তার মায়ের কাছ থেকে টাকা নেওয়ার জন্য নির্যাতন চালান।
অন্যদিকে বৃদ্ধ মাকে নির্যাতন ও ঘর থেকে নামিয়ে দেওয়ায় দুই সন্তানের কঠোর বিচার দাবি করছেন বলে জানা গিয়েছে বরগুনায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ