• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব

চোরাই ড্রেজার মেশিন উদ্ধার হলো সাবেক ছাত্র নেতার বাড়ি থেকে, ছাত্রলীগ সম্পাদক ও আসামি/দৈনিক ক্রাইম বাংলা।

কামাল মিয়া / ২৭০ পঠিত
আপডেট: শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩

মোঃকামাল মিয়াঃপটুয়াখালীর কলাপাড়া পায়রা বন্দর থেকে চুরি হওয়া ২২ লাখ টাকার ড্রেজার মেশিন উদ্ধার হলো বরগুনার তালতলীর সাবেক ছাত্র লীগ নেতা তানভীর হোসেন এর বাড়ির পুকুর থেকে। এ ঘটনায় উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকসহ কয়েকজন জড়িত বলে জানান পুলিশ।

বৃহস্পতিবার(১৩ জুলাই) বিকালে উপজেলার তালুকদার পাড়া এলাকার ঐ যুবলীগ নেতার বাড়ির পুকুর থেকে ড্রেজার মেশিনের টুকরো টুকরো অংশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় কলাপাড়া থানায় ৮ জনের নাম উল্লেখ করে ও ১০-১৫ জনকে অজ্ঞাতনামা আসামী করে মামলা হয়েছে।

মামলায় আসামী হলো, বড়বগী ইউনিয়নের সাবেক ছাত্রলীগ সভাপতি ও যুবলীগ পদ প্রত্যাশী তানভীর হোসেন জয়, উপজেলা ছাত্রলীগ সংগঠনিক সম্পাদক ও কড়ইবাড়িয়া ইউনিয়নের যুবলীগ নেতা নাজমুলকে আসামী করা হয়েছে। মামলার তদন্তের স্বার্থে বাকিদের নাম প্রকাশ করবেন না পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, পটুয়াখালী জেলার কলাপাড়া পায়রা বন্দর থেকে গত ১০ জুলাই ২২ লাখ টাকা মূল্যের একটি ইয়া মোহাম্মাদ নামের ড্রেজার চুরি হয়। ঐ ড্রেজারের মালিক খান মো. রাশেদ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে ১১ জুলাই কলাপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে গত কাল খোঁজ পাওয়া যায় তালতলী উপজেলার চড়পাড়া গাজির খেয়াঘাটের পূর্ব দিকে কিছু লোক ড্রেজারটি নিয়ে আসছে। কলাপাড়া থানার পুলিশ ড্রেজারের সন্ধান পেয়ে উদ্ধার করতে আসেন। তবে ড্রেজারটি টুকরো টুকরো করে কেটে ফেলা হয়েছে ও বিভিন্ন অংশ বিক্রী এবং পুকুর ও ডোবায় রাখা হয়েছে। এ ঘটনায় ১২ জুলাই কলাপাড়া থানায় মামলা হলে পুলিশ বাকি মালামাল উদ্ধারের জন্য বিকালে যুবলীগ নেতা তানভীর হোসেন জয়ের বাড়ির বিভিন্ন পুকুর ডোবায় অভিযান চালিয়ে বড় একটি ইঞ্জিন ও যন্ত্রাংশ উদ্ধার করেন।

এবিষয়ে যুবলীগ নেতা তানভীর ও ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদ আরিফের ফোনে একাধিকবার কল দেওয়া হলেও ফোন নম্বার বন্ধ পাওয়া যায়। তবে তাদের পরিবারের দাবী রাজনৈতিক প্রতিহিংসার শিকার হচ্ছেন তারা।

ইয়া মোহাম্মাদ নামের ড্রেজারের মালিক খান মো. রাশেদ বলেন, আমার ২২ লাখ টাকার চুরি হওয়া ড্রেজারের বিভিন্ন স্থান থেকে টুকরো টুকরো করে কেটে ফেলা অংশ উদ্ধার করা হয়েছে। এখনো দুইটি বড় ইঞ্জিন উদ্ধার হয়নি। তাছাড়া অনেক মালামাল উদ্ধার হয়নি। আমার জীবনের এই ছিলো সম্বল। সেটুকু আজ এই অবস্থা। এই বলতে বলতে কেঁদে দেন তিনি।

মামলার তদন্তকারী কর্মকর্তা কলাপাড়া থানার উপ-পুলিশ পরিদর্শক মো. হুমায়ন বলেন, মামলা হওয়ার পরে যুবলীগ নেতার বাড়ির পুকুর ও ডোবা থেকে ড্রেজারের বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় যুবলীগ নেতা তানভীর ও উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন এবং আরেক যুবলীগ নেতা নাজমুলের নামসহ উল্লেখ করে কলাপাড়া থানায় একটি মামলা হয়েছে। বাকি আসামীদের নাম তদন্তের স্বার্থে বলা যাচ্ছে না।

এবিষয়ে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শহিদুল ইসলাম খান বলেন, যেহেতু মালামাল আমার থানার ভেতরে উদ্ধার হয়েছে সেজন্য সকল সহযোগিতা করা হয়েছে কলাপাড়া পুলিশকে। মামলাটি তদন্ত করবেন কলাপাড়া থানা পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ