• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব

তালতলীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান/দৈনিক ক্রাইম বাংলা।। 

মিঠু সরদার।। / ২১৫ পঠিত
আপডেট: মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩

মোঃ মিঠু সরদার,তালতলী (বরগুনা) প্রতিনিধি।।

বরগুনার তালতলীতে অভিযান চালিয়ে সরকারি চলাচলের জায়গা দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার ২৫ জুলাই সকাল১০টায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী মাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি)অমিত দত্ত এর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এ সময় ভূমি অফিসের পশ্চিম পাশে খালে নামার জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

স্থানীয়রা জানান তালতলী বাজারের ৮ টি চলাচলের যায়গা দখল করে বিভিন্ন স্থাপনা নির্মাণ করেছেন স্থানীয় প্রভাবশালীরা। এখান থেকে ভাসানী দোকানীরা ট্রলারের মালামাল উঠানামা করতো বিভিন্ন কৌশলে এই যায়গা গুলো দখল হয়ে যায়। এই বাজারে বড় কোন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে পানি নিতে কষ্ট হতো ফায়ার সার্ভিসের লোকজন দের। আমরা আশা করছি বাকি ৭ টি চলাচলের সড়ক উদ্ধার করবে প্রশাসন।

এ বিষয় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী মাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি)
অমিত দত্ত বলেন,সরকারি জায়গা উদ্ধারে আমাদের এ অভিযান চলমান থাকবে। নিয়মিত অভিযানের অংশ হিসেবেই এখানে অভিযান চালানো হয়েছে।

এ সময় তালতলী বাজারের বিভিন্ন ব্যবসায়ী সাংবাদিক ও থানা পুলিশ ও সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ