• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

শাহজালাল বিমানবন্দরের টয়লেটে মিললো ২ কোটি টাকার স্বর্ণ/দৈনিক ক্রাইম বাংলা।

ক্রাইম বাংলা ডেস্ক / ২০৩ পঠিত
আপডেট: শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি টয়লেটে পরিত্যক্ত অবস্থায় ১ কেজি ৮৯০ গ্রাম স্বর্ণ জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউসের কর্মকর্তারা। জব্দকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৮৯ লাখ টাকা। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা কাস্টমস হাউসের কমিশনারের কাছে আসা গোপন তথ্যের ভিত্তিতে সহকারী কমিশনারের (প্রিভেন্টিভ) নেতৃত্বে একটি দল গত বৃহস্পতিবার রাত ৯টা ৩০ মিনিটে এ অভিযান চালায়। এ সময় এয়ারপোর্টের টিজি আর গুদাম সংলগ্ন ওয়াশরুম ও টয়লেটে অভিযান চালায় দলটি। সেখানে টয়লেটের পানি নির্গমনের গর্তে পরিত্যক্ত অবস্থায় নীল রঙের স্কচটেপ মোড়ানো অবস্থায় আটটি ডিম্বাকৃতি স্বর্ণ সদৃশ বস্তু উদ্ধার করা হয়। কাস্টমস কর্মকর্তারা প্রাথমিকভাবে ধারণা করেন সেগুলোতে স্বর্ণ রয়েছে। পরে নিশ্চিত হওয়ার জন্য রাজধানীর দক্ষিণ বনশ্রীর নন্দী জুয়েলার্সের কস্টি পাথর ও অ্যাসিড দিয়ে পরীক্ষা করা হয়। পরীক্ষায় ২৪ ক্যারেট পেস্ট আকৃতির ২ কেজি ১০০ গ্রাম স্বর্ণ পাওয়া যায়। বিশেষজ্ঞ মতামত অনুযায়ী, প্রতি ১০০ গ্রামে ৯ দশমিক ৫০ গ্রাম থেকে ১০ গ্রাম তরল বাষ্পীভূত হওয়ায় স্বর্ণের ওজন হ্রাস পেতে পারে। যার ফলে স্বর্ণের ওজন দাঁড়াবে ১ কেজি ৮৯০ গ্রাম। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা কাস্টমস হাউসের কর্মকর্তারা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ