• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর মিঠা পানির মাছে উত্তরবঙ্গের সাফল্য, রাজশাহী এখন দেশের অন্যতম বৃহৎ সরবরাহ কেন্দ্র বিশ্বচ্যাম্পিয়ন এমআইএসটি দলকে প্রধানমন্ত্রীর সংবর্ধনা, তরুণ উদ্ভাবকদের পাশে থাকার ঘোষণা সৌদি প্রতিরক্ষা জোটে যোগ মানেই ইরানবিরোধী অবস্থান নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তিন মাস পর আবার এলপিজির দাম বৃদ্ধি, ১২ কেজি সিলিন্ডার ৭০ টাকা বেড়ে ১,৫৯৮ টাকা বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল’ ফার্ম নিয়োগ, দ্রুত দেশে ফেরানোর আশা সরকারের দুর্গম বান্দরবানে নিরাপদ মাতৃত্ব নিশ্চিতে সেনাবাহিনীর ব্যতিক্রমী উদ্যোগ, গর্ভবতী ও শিশুস্বাস্থ্য সুরক্ষায় প্রশিক্ষণ শুরু

কলাপাড়ায় জমি সংক্রান্ত বিরোধ নিয়ে দলিল লেখকের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন/দৈনিক ক্রাইম বাংলা।।

মোঃ নাহিদুল হক, কলাপাড়া(পটুয়াখালী)থেকে / ৩১৪ পঠিত
আপডেট: রবিবার, ১৩ আগস্ট, ২০২৩

মোঃ নাহিদুল হক,কলাপাড়া (পটুয়াখালী)।।

পটুয়াখালীর কলাপাড়ায় জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সন্তোষ কুমার হাওলাদার (দলিল লেখক) বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করেছেন ভূক্তভোগীরা।

রবিবার দুপুর ১২টায় কলাপাড়া রিপোর্টার্স ক্লাব মিলনায়তনে সাংবাদিক সম্মেলনে ভ‚ক্তভোগীদের পক্ষে মো: আজগর হাওলাদার লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুতলী গ্রামের মৃত একরাম আলী হাওলাদারের ছেলে।
লিখিত বক্তব্যে আজগর হাওলাদার বলেন, কলাপাড়া উপজেলার ৬নং জে.এল খেপুপাড়া মৌজার এস.এ ২১২ নং খতিয়ানে ৪ টি দাগে ০.৯২ শতাংশ সম্পত্তি রয়েছে। এরমধ্যে দলিল সূত্রে ০.৭৭ শতাংশ সম্পত্তির মালিক অভিযোগকারী মো. আজগর হাওলাদার এবং ০.১৫ শতাংশের মালিক ডা: শংকর কুমার রায়। একই খতিয়ানে দু’টি দাগ থাকায় এবং ওই খতিয়ানে অভিযুক্ত সন্তোষ কুমার হাওলাদার ও তার স্ত্রী সাধনা রানীর নামে সম্পত্তি থাকায় জরিপ কর্মকর্তাদের ভুল বুঝিয়ে তাদের এস.এ ২১২ নং খতিয়ানের ০.৪৯ শতাংশ জমি অতিরিক্ত বি.এস জরিপ করে নেয়। অভিযুক্ত সন্তোষ কুমার হাওলাদার একজন দলিল লেখক হওয়ায় জমি-জমার বিষয়ে ভালো বোঝে বিধায় ভুক্তোভোগী আজগর হাওলাদারসহ এলাকার আরো কতিপয় লোকজনের বসতবাড়ীসহ সম্পত্তি তাদের নামে বি.এস জরিপ করে নেয়। এবিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদে অভিযোগ করলে অভিযুক্ত ব্যক্তি শালিসদারদের রায়কেও অমান্য করেন। বিষয়টি কলাপাড়া থানা পর্যন্ত গড়ালে সেখানেও অভিযুক্ত সন্তোষ কুমার হাওলাদার ধার্যকৃত শালিসের দিন অনুপস্থিত থেকে সকলকে অমান্য করেন।
লিখিত বক্তব্যে তিনি আরোও বলেন,একই এলাকার হেলাল, হালিমা, রহিমা,শিল্পী,বিউটি,রফিক, রহমান, শামীম, ঝর্ণা, জসিম, রহিম, ইমরান ও রিনা বেগমের মোট ১.৩৩ একর জমির দলিলে বি.এস দাগ উল্লেখ না করে প্রতারনা করেন। তাদের চলাচলের রাস্তার জমি বিক্রি করায় তারা যাতায়তে চরম দূর্ভোগের মধ্যে রয়েছে। আজগর হাওলাদারসহ সকল ভুক্তোভোগীরা তাদের জমি বুঝিয়া পাওয়ার বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেন।
এবিষয়ে অভিযুক্ত সন্তোষ কুমার হাওলাদারের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সকল অভিযোগ অস্বিকার করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ