• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর মিঠা পানির মাছে উত্তরবঙ্গের সাফল্য, রাজশাহী এখন দেশের অন্যতম বৃহৎ সরবরাহ কেন্দ্র বিশ্বচ্যাম্পিয়ন এমআইএসটি দলকে প্রধানমন্ত্রীর সংবর্ধনা, তরুণ উদ্ভাবকদের পাশে থাকার ঘোষণা সৌদি প্রতিরক্ষা জোটে যোগ মানেই ইরানবিরোধী অবস্থান নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তিন মাস পর আবার এলপিজির দাম বৃদ্ধি, ১২ কেজি সিলিন্ডার ৭০ টাকা বেড়ে ১,৫৯৮ টাকা বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল’ ফার্ম নিয়োগ, দ্রুত দেশে ফেরানোর আশা সরকারের

কক্সবাজারে আরসার অর্থ সম্পাদক অস্ত্রসহ গ্রেপ্তার/দৈনিক ক্রাইম বাংলা।

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন,কক্সবাজার থেকে। / ২২৬ পঠিত
আপডেট: শনিবার, ২৬ আগস্ট, ২০২৩

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন।।

কক্সবাজারের উখিয়ায় মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) অর্থ সম্পাদককে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তার কাছ থেকে বিদেশি রিভলবার, কার্তুজ ও স্মার্ট ফোন জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের তাজনিমার খোলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব। গ্রেপ্তার মো. ইউনুস ওলামা কাউন্সিল কমান্ডার ও আরসার অর্থ সম্পাদক মায়ানমারে মংডু টাউনশীপের বাসিন্দা মৃত হাবিবুল্লাহ’র ছেলে। বর্তমানে তিনি উখিয়ার চোয়ানখালীর ক্যাম্প ১৯ এর ব্লক- সি/১৩ তে শরনার্থী হিসেবে রয়েছেন।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের তাজনিমার খোলা এলাকা থেকে আরসার সন্ত্রাসী ও অর্থ সম্পাদক মাওলানা মো. ইউনুসকে গ্রেপ্তার করেছেন বলেজানিয়েছেন র‌্যাব-১৫এর সদস্যরা।

র‌্যাব ১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. আবদুস সালাম চৌধুরী বলেন, গ্রেপ্তার আরসা কমান্ডারের কাছ থেকে আরসা সদস্যদের বিভিন্ন সাংকেতিক শব্দ পাওয়া গেছে। তাছাড়া তার দেওয়া তথ্যে জানা গেছে বর্তমানে আরসার কাছে প্রায় ২০টি টাইপ-৭৪ এলজি, জেআরজি অস্ত্রসহ ও বিপুল পরিমানে হাত বোমা (হ্যান্ড গ্রেনেড) রয়েছে।

তিনি বলেন, ইউনুসের বিরুদ্ধে হত্যা, পুলিশের ওপর হামলা ও অগ্নিসংযোগের অপরাধে উখিয়া থানায় পাঁচটি মামলা রয়েছে। এর মধ্যে ২০২২ সালের ১৫ অক্টোবর হেডমাঝি আনোয়ারকে কুপিয়ে হত্যা, ২০২৩ সালের ৩ মার্চ রোহিঙ্গা মো. রফিককে গুলি করে হত্যা, ১৩ মার্চ রোহিঙ্গা ক্যাম্পে আগুন লাগানো, ১১ এপ্রিল ও ৯ জুন এপিবিএন’র ওপর হামলার মামলা অন্যতম আসামি।

এছাড়াও প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরও কয়েকটি হত্যার সঙ্গে জড়িত বলে তিনি স্বীকারোক্তি দিয়েছেন। এর মধ্যে অন্যতম হলো ২০২১ সালে ২২ অক্টোবর রোহিঙ্গা ক্যাম্প-১৮ এর একটি আবাসিক মাদ্রাসায় অবস্থানরত ছয়জন ছাত্র-শিক্ষক হত্যা, ২০২৩ সালের ৩ মার্চ ইসলামী মাহাযের নেতা রফিক এবং ১৮ই মার্চ ইসলামী মাহাযের নেতা হাফেজ মাহবুবকে হত্যা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ