• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন

6 জুলাই থেকে দুবাই আবুধাবি রুটে বিমান ফ্লাইট চলবে

রিপোর্টার: / ৩৮৯ পঠিত
আপডেট: বুধবার, ১ জুলাই, ২০২০

দৈনিক ক্রাইম বাংলা দীর্ঘদিন পর আগামী ৬ জুলাই থেকে দুবাই ও আবুধাবিতে বাণিজ্যিক ফ্লাইট চালু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বুধবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) দৈনিক ক্রাইম বাংলাকে  বিষয়টি নিশ্চিত করেছে।

এক বিজ্ঞপ্তিতে বিমান জানায়, ৬ ও ৭ জুলাই থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আরও দুটি আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা শুরু করবে। ঢাকা-দুবাই রুটে ৬ জুলাই থেকে সপ্তাহে চার দিন (সোম, মঙ্গল, বৃহস্পতি ও শনিবার) বিমানের নিয়মিত ফ্লাইট চলবে। ঢাকা-আবুধাবি রুটেও ৭ জুলাই থেকে সপ্তাহে চারদিন (মঙ্গল, বুধ, শুক্র ও রোববার) নিয়মিত বিমানের ফ্লাইট চলবে।

আবুধাবি ভ্রমণের ক্ষেত্রে যাত্রীদের অবশ্যই টিকিট বুকিংয়ের আগে ইউএই কর্তৃপক্ষের ওয়েবসাইট থেকে অনলাইনে রি-এন্ট্রি অনুমোদন নিতে হবে। দুবাই ভ্রমণের ক্ষেত্রে দুবাইয়ের রেসিডেন্স ছাড়া

অন্যদের https://smartservices.ica.gov.ae এই লিঙ্কের মাধ্যমে আবেদন করতে হবে। দুবাই রেসিডেন্সিধারীদের https://smart.gdrfad.gov.ae এই লিঙ্কের মাধ্যমে আবেদন করতে হবে বলে জানিয়েছেন বিমান চলাচল কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ