• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

মহিপুরে চাঁদা দাবি ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে আদালতে মামলা/দৈনিক ক্রাইম বাংলা।। 

মনির হাওলাদার।। / ২১৮ পঠিত
আপডেট: সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩

মনির হাওলাদার।।

পটুয়াখালীর মহিপুরে চাঁদা দাবি ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে ধুলাসার ইউনিয়নের চাপলী গ্রামের তোফাজ্জেল পাটোয়ারীর বিরুদ্ধে।

এ ব্যাপারে ভুক্তভোগী একই এলাকার রফিকুল ইসলাম বাদী হয়ে তোফাজ্জল পাটোয়ারীকে প্রধান আসামী করে আদালতে একটি চাদাবাজী মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায় চর চাপলী মৌজার, বিএস জেল নং ৫১, ৮৩৯ খতিয়ানের ০.৮৬ একর জমির ক্রয়কৃত ও দলিল মূলে মালিক সানজিদা বেগম গং রা আসামীদের জমি পাশাপাশি হওয়ার তারা উক্ত জমি দখলের পায়তারা করে আসছে। জমির সীমানা প্রাচীর ভেঙে ১৭-১৮ শতক জমিতে বেআইনি ভাবে তারা মাটি কাটায় লিপ্ত থাকে, জমির মালিক বাধা দিলে মোটা অংকের চাঁদা দাবি করেন।

স্থানীয় সূত্রে জানা যায় অভিযুক্ত তোফাজ্জল এক অদৃশ্য শক্তির বলে দীর্ঘদিন ধরে এলাকার সাধারণ মানুষদের বিভিন্ন ভাবে হয়রানি সহ মামলা হামলা দিয়ে আসছেন। কথায় কথায় ভয় দেখান ডিসি কোর্টে কর্মরত জামাতা, ও নিকটতম এক সচিব আত্মীয়ের।

ইতোমধ্যেই তিনি পৃথক দুটি মামলায় এলাকায় ২২২ জনকে আসামী করে আদালতে মামলা।
মামলা থেকে খালাস পেতে হলে তাকে দিতে হবে মোটা অংকের টাকা এমন অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

ধুলাসার ইউনিয়ন আওয়ামিলীগের সিনিয়র সহ-সভাপতি আযহার খলিফা জানান, তোফাজ্জল পাটোয়ারী স্বাধীনতা বিরোধী শক্তির অনুসারী তার কর্মকান্ডে এলাকার সাধারণ মানুষ অতিষ্ঠ। বিভিন্ন ভাবে তিনি এলাকার মানুষকে হয়রানি করি আসছে তার আত্মীয়দের ভয় দেখিয়ে।

এছাড়াও তার আপন ভাতিজা বাজারে একটি ঘর তুলতে গেলে তার কাছেও তিনি পঁচিশ হাজার টাকা চাঁদা দাবি করেন। এছাড়া তাদের প্রতিষ্ঠিত একটি মাদরাসার টাকা আত্মসাৎসহ এলাকায় তার নামে বিস্তর অভিযোগ রয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত তোফাজ্জলে পাটোয়ারীর কাছে জানতে চাইলে তিনি সকল অভিযোগ অস্বীকার করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ