• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

বাউফলের সেই চাঞ্চল্যকর হত্যার অন্যতম ৩ জন আসামি নারায়ণগঞ্জ থেকে আটক/দৈনিক ক্রাইম বাংলা।। 

এম জাফরান হারুন।। / ২৫১ পঠিত
আপডেট: রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩

এম জাফরান হারুন, পটুয়াখালী জেলা প্রতিনিধি।। 

নারায়নগঞ্জ জেলার রুপগঞ্জ থানা এলাকা থেকে পটুয়াখালীর বাউফলের সেই চাঞ্চল্যকর আল-আমিন হত্যা মামলার অন্যতম প্রধান ৩ জন পলাতক আসামিকে র‌্যাব-৮ সিপিসি-০১ পটুয়াখালী এবং র‌্যাব-১১ সিপিএসসি নারায়নগঞ্জ এর যৌথ অভিযানে আটক হয়েছে।

র‌্যাব-৮ সিপিসি-১ পটুয়াখালী জানান, একটি যৌথ অভিযানিক দল শুক্রবার ২২/০৯/২০২৩ইং তারিখ নারায়নগঞ্জ জেলার রুপগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রুপগঞ্জ থানাধীন ৭৮নং মৈকুলী সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন জনৈক হানিফের ভাড়া বাসা থেকে ৩ জন হত্যা মামলায় এজাহারভুক্ত পলাতক আসামি যাহার নাম ১। মোঃ শহিদুল মৃধা (৩২), পিতা- মৃত বশার মৃধা ওরফে বাসাই, ২। জাহিদুল মৃধা (২৭), পিতা- মৃত বশার মৃধা ওরফে বাসাই, ৩। মোঃ জহিরুল মৃধা (৩০), পিতা- মোঃ শাহজাহান মৃধা, সর্ব-সাং- দক্ষিণ মাধবপুর, ৪ নং ওয়ার্ড, বাউফলকে আটক করতে সক্ষম হয়।

আটককৃত আসামিরা স্বীকার করে তারা বাউফল থানার মামলা নং-০৩, তারিখ-০৩/০৯/২৩, ধারা-১৪৩/৩৪১/৩২৩/৩২৬/৩০২/৩৪/৫০৬ পেনাল কোড এর অন্যতম পলাতক আসামি। পরে আটককৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য বাউফল থানায় হস্তান্তর করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ