• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

আমতলীতে ৩ কেজি গাজাসহ ২ ভাইকে আটক/দৈনিক ক্রাইম বাংলা।। 

এস এম নাসির মাহমুদ।। / ২২১ পঠিত
আপডেট: মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩

এস এম নাসির মাহমুদ, আমতলী (বরগুনা) প্রতিনিধি।।

আমতলীর শাখারিয়া নামক বাসস্টান্ড থেকে মঙ্গলবার সকালে বরগুনার ডিবি পুলিশ ৩ কেজি গঁাজাসহ দুই ভাইকে আটক করেছে। আটক দুই ভাই কুকুয়া ইউনিয়নের কুকুয়া গ্রামের বাসিন্দা। সম্পর্কে তারা চাচাত ভাই।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বরগুনার ডিবি পুলিশের ওসি মো. বশির আলমের নেতৃত্বে একদল ডিবি পুলিশ ১০ অক্টোব্বর মঙ্গলবার সকাল সোয়া ৫টার সময় আমতলী উপজেলার শাখারিয়া নামক স্থানে অভিযান পরিচালনা করে। অভিযানে উপজেলার কুকুয়া ইউনিয়নের কুকুয়া গ্রামের জসীম গাজীর ছেলে সজীব (২৩) ও একই গ্রামের আনোয়ার হোসেন গাজীর ছেলে মিলন গাজী (২৪) কে আটক করে। আটকের পর তাদের ব্যাগ তল্লাসী করে ৩ কেজি গঁাজা উদ্ধার করে পুলিশ। তারা সম্পর্কে দুই জন চাচাত ভাই। সজীব ও মিলন কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে সোমবার সন্ধ্যায় হানিফ পরিবহন যোগে ৩কেজি গঁাজা নিয়ে আমতলী আসছিল। এ খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। মিলন ও সজিব পেশাদার মাদক বিক্রেতা বলে ডিব পুলিশ জানায়।
ডিবি পুলিশের বরগুনার ওসি মো. বশির আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমতলী উপজেলার শাখারিয়া নমক স্থান থেকে সজীব গাজী ও মিলন গাজী নামে ২জনকে ৩ কেজি গঁাজাসহ আটক করা হয়েছে। আটকের পর তাদের বিরুদ্ধে আমতলী থানায় মামলা দায়ের করা হয়েছে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাখয়াত হোসেন তপু বলেন, সজীব গাজী ও মিলন গাজীর বিরুদ্ধে আমতলী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মঙ্গলবার মামলা করা হয়েছে। মামলার পর তাদেরকে ওই দিন বিকেলে আমতলী উপজেলা সিনিয়র জুডিশিয়াল আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ