• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে নবী গ্রুপের একজন বিদেশী পিস্তল ও গুলিসহ আটক/দৈনিক ক্রাইম বাংলা।।

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন,কক্সবাজার থেকে। / ২৫২ পঠিত
আপডেট: শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন।। 
কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি রোহিঙ্গা নবী হোসেন গ্রুপের এক সক্রিয় সদস্যকে ১টি বিদেশী পিস্তল,১৫ রাউন্ড গুলি ও দু’টি ম্যাগাজিনসহ গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন-টেকনাফ উনচিপ্রাং-২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক এ/২ এর বাসিন্দা হোসেন আহাম্মদের ছেলে হামিদ উল্লাহ (২৫)।
শুক্রবার (১৩ অক্টোবর) ভোরে টেকনাফ উপজেলার হোয়াইক্যং উনচিপ্রাং ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের একটি ঘর থেকে তাকে গ্রেফতার করা হয়।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জোবায়ের সৈয়দ তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি বলেন,গোপন সংবাদে খবর আসে টেকনাফ হোয়াইক্যং উনচিপ্রাং ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রধারী এক রোহিঙ্গা যুবক একটি ঘরে অবস্থান করছেন।এমন সংবাদ পেয়ে থানা পুলিশের একটি টিম ক্যাম্পের দায়িত্বরত ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর সহায়তায় তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ১টি বিদেশী পিস্তল,১৫ রাউন্ড গুলি ও দু’টি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
ওসি আরও বলেন,প্রাথমিক তথ্য জানা গেছে গ্রেফতারকৃত যুবক রোহিঙ্গা সন্ত্রাসী নবী হোসেন গ্রুপের সক্রিয় সদস্য বলে জানা গেছে। তার বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মামলা রুজ করে প্রেরণ করা হয় বলে ওসি জানায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ