• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল, ব্যবস্থা নিতে সিইসিকে চিঠি

নোয়াখালীতে ৫ শিক্ষক এমপিওভুক্তিতে দুর্নীতি, প্রধান শিক্ষক গ্রেফতার/দৈনিক ক্রাইম বাংলা।। 

ম.ব.হোসাইন নাঈম।। / ১৭৮ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪

মোঃ বেল্লাল হোসাইন নাঈম,স্টাফ রিপোর্টার।।

নোয়াখালীর বেগমগঞ্জের রসুলপুর ইউনিয়নের লাউতলী উচ্চ বিদ্যালয়ের পাঁচ শিক্ষক এমপিওভুক্তিতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে এক প্রধান শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত মো.ইউনুছ নবী ওরফে মানিক (৫৫)) কাদিরপুর ইউনিয়নের নরোত্তমপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং রসুলপুর ইউনিয়নের রফিকপুর গ্রামের ইন্টু ড্রাইভার বাড়ির মৃত মো.ইব্রাহীমের ছেলে।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরের দিকে জেলা শহর মাইজদী থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

খোঁজ নিয়ে জানা যায়, ২০১৬ সালের ১৫ নভেম্বর লাউতলী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত সহকারী শিক্ষক নিয়োগ বোর্ডে উপস্থিত থেকে শিক্ষক নিয়োগ পরীক্ষার কার্যক্রম পরিচালনা করেন গ্রেফতারকৃত আসামি মো.ইউনুছ নবী ওরফে মানিক। এ সুযোগে সে তার স্ত্রী রোকেয়া বেগমকে জাল-জালিয়াতারি মাধ্যমে সহকারী শিক্ষক পদে নিয়োগ দেন। উক্ত বোর্ডে লাউতলী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সভাপতি মৃত নুরুল আমিনকে দেখানো হয়েছে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি। প্রকৃতপক্ষে নুরুল আমিন ঘটনার ১ বছর আগে মৃত্যু বরণ করেন। নুরুল আমিনের স্বাক্ষরটি জাল করা হয়। লাউতলী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন ও লাউতলী উচ্চ বিদ্যালয়ের সভাপতি সহ নিয়োগ বোর্ডের সদস্যরা ভুয়া পত্রিকায় বিজ্ঞাপন, জাল নিয়োগ বোর্ড, জাল নিয়োগ পরীক্ষা, ভুয়া নম্বর ফর্দ, রেজুলেশান, নিয়োগ ও যোগদানপত্র সম্পূর্ণ ভুয়া কাগজ পত্র করে প্রায় অর্ধকোটি টাকা ঘুষ বাণিজ্য করে পাঁচজন শিক্ষককে ২০১৯-২০২০ সালে এমপিওভুক্ত করে নেন। পরে স্থানীয় সংসদ সদস্য মামুনুর রশীদ কিরন অবৈধ ভাবে এমপিও ভুক্ত শিক্ষকদের এমপিও বাতিল ও অবৈধ কার্যক্রমের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংলিশ্লষ্ট দপ্তরে পত্র দেন।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, জাল-জালিয়াতির অভিযোগে দুদুকের একটি মামলায় তাকে ওয়ারেন্টমূলে গ্রেফতার করা হয়। শুক্রবার দুপুরের দিকে আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ