• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় বিএনপি সভাপতিকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, আইনি পদক্ষেপের ঘোষণা নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে

মাজারগেটেই রাতে অবস্থান করবেন এমপিও শিক্ষকরা

রিপোর্টার: / ১১০ পঠিত
আপডেট: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা বিভিন্ন দাবিতে ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি হাইকোর্টের মাজার গেটেই আটকে দিয়েছে পুলিশ। বর্তমানে আন্দোলনরত শিক্ষকরা সেখানেই অবস্থান নিয়েছেন এবং সারা রাত তাঁরা মাজারগেটেই অবস্থান করবেন বলে জানিয়েছেন।

শিক্ষকদের প্রতিনিধি এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী জানিয়েছেন, “আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা এখানে অবস্থান করব। প্রয়োজনে এখানে আগামীকাল দুপুর ১২টা পর্যন্ত আমরা থাকব। এই রাস্তা আমরা ব্লক করে রাখব। এরপর ১২টার দিকে আমরা শাহবাগ মোড়ে অবস্থান নেবো। সেখান থেকে পরবর্তী নতুন কর্মসূচি ঘোষণা করব। পাশাপাশি সারা বাংলাদেশের শ্রেণিকক্ষে শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে। প্রজ্ঞাপন হওয়ার আগ পর্যন্ত কোনো শিক্ষক শ্রেণি কার্যক্রমে অংশ নেবেন না।”

শিক্ষকদের এই প্রতিনিধি আরও জানান, “আজ সারাদিন গোয়েন্দা সংস্থাগুলো ও পুলিশ প্রশাসন আমাদের বারবার অনুরোধ করছিল আমরা যাতে এই প্রোগ্রামটা না করি। পরবর্তীতে আমরা বলেছি যে, না আমরা এই প্রোগ্রামটা করব। তখন তারা বলছিলেন যে আমাদের একটু সময় দেন দেখি আমরা কিছু করতে পারি কি না। বিভিন্ন রকমের প্রস্তাব তারা দিয়েছে তাদের পক্ষ থেকে। আমরা বলেছি যে, শিক্ষা উপদেষ্টা এই শিক্ষকদের শহীদ মিনারে খোলা আকাশে রাত্রিযাপনে বাধ্য করে, শিক্ষকদের লাঠি পেটা করে রক্তাক্ত করে, যেই শিক্ষা উপদেষ্টার সময়ে শিক্ষকদের দাড়ি ধরে টানা হয়, যেই শিক্ষা উপদেষ্টা থাকা অবস্থায় শিক্ষকদের জামা ছেঁড়া হয় এবং পুলিশ বক্সে নিয়ে শিক্ষকদের থাপ্পড় মারা হয়, এই ব্যর্থ শিক্ষা উপদেষ্টার সাথে কোনো রকম আলোচনায় আমরা যাব না।”

‘অর্থ ও শিক্ষা যদি উনারা উভয়ে মিলে সিদ্ধান্ত নেয় যে আমাদের বিষয়গুলো উনারা দেখবেন। আমাদের এই দাবিগুলো পূরণ করবেন এবং যদি বলেন যে আপনাদের দাবি মেনে নেওয়া হয়েছে, তাহলে আমরা আমাদের মার্চ টু সচিবালয় কর্মসূচি প্রত্যাহার করে আমরা শহীদ মিনারে অবস্থান করব।শিক্ষকদের এই প্রতিনিধি বলেন, অচল শিক্ষা উপদেষ্টা টুঁটি চেপে রেখেছেন, একটি শব্দ পর্যন্ত তিনি বলেন না। শহীদ মিনারে ও প্রেস ক্লাবে আমাদের শিক্ষকদের পিটিয়েছে, তিনি একটা বিবৃতি পর্যন্ত দেননি’-যোগ করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ