• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন সম্ভাবনা, জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি

আমরা কলাপাড়াবাসী সংগঠনের নির্বাচনে সভাপতি নজরুল সম্পাদক সাকিব/দৈনিক ক্রাইম বাংলা।  

মোঃ নাহিদুল হক, কলাপাড়া(পটুয়াখালী)থেকে / ২৩২ পঠিত
আপডেট: শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

পটুয়াখালীর কলাপাড়ায় উৎসব মুখর পরিবেশে আমরা কলাপাড়াবাসী স্বেচ্ছাসেবী সংগঠনের নির্বাচন সম্পন্ন হয়েছে।

শনিবার ২০ জানুয়ারি কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের হলরুমে সংগঠনটির কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন নজরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হয়েছেন নাজমুস সাকিব। সকলা ১০ টা থেকে বিকেল ৪ টা প্রযন্ত ভোট গ্রহন কার্যক্রম শেষে বিকাল ৫ টায় ফলাফল ঘোষণা করেন কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি হুমায়ুন কবির । এ সময় আরও উপস্থিত ছিলেন কলাপাড়া প্রেসক্লাবের সদস্য অমল মুখার্জি, কলাপাড়া ব্যাবসায়ী সমিতির সভাপতি নাজমুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক রেহান উদ্দিন (রেহান), সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান সুমন,কলাপাড়া রিপোটার্স ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রাসেল মোল্লা,সদস্য কবির তালুকদার, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সদস্য ফোরকান সিকদার।
নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন,সহ সভাপতি প্রিন্স তালুকদার ইভান, যুগ্ম সাধারণ সম্পাদক হেমায়েত উদ্দিন, সাংগঠনিক সম্পাদক রাফসান রিমন, কোষাধ্যক্ষ মৈনুল হাসান নিরব, দপ্তর সম্পাদক সালমান সিকদার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মারুফ হাসান, শিক্ষা ও গবেষণা সম্পাদক আবদুল্লাহ আল নোমান, নারী ও শিশু বিষয়ক সম্পাদক স্মিতা রহমান, পরিবেশ দুর্যোগ ও জলবায়ু সম্পাদক রাওফিন রহমান।
নির্বাচন কমিশনের উপদেষ্টা নাহিদুল হক বলেন, উৎসবমুখর পরিবেশে সকলের অংশ গ্রহণে সুষ্ঠভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ