• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় ঘর থেকে ডেকে নিয়ে যুবককে মারধরের অভিযোগ, আহত মা-ছেলে হাসপাতালে কেরানীগঞ্জের আব্দুল্লাহপুরে মাদকবিরোধী সচেতনতামূলক কর্মসূচির উদ্যোগ বিএনপির নিবন্ধিত সহযোগী সংগঠনের স্বীকৃতি দাবিতে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ ও সমাবেশ ঐতিহাসিক শাহী মসজিদের জমি দখলের অভিযোগে মানববন্ধন, প্রশাসনের হস্তক্ষেপ দাবি কলাপাড়ায় পূর্ব বিরোধের জেরে ছোট ভাইয়ের বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, ১০ লাখ টাকার ক্ষতি টেলিটক বিক্রির কোনো পরিকল্পনা নেই, সরকারি মালিকানাতেই থাকবে যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে ধাক্কা, পাঁচ মাসে আয় কমেছে ৮ শতাংশ রাজধানীতে থেমে থেমে বৃষ্টি, আরও পাঁচ দিন ভারী বর্ষণের পূর্বাভাস কোচিংয়ে গিয়ে আর ফেরেনি মরিয়ম, ১২ দিনেও মেলেনি সন্ধান পাটাতন ধসে সড়কে নামাজ আদায়, কলাপাড়ায় মসজিদ সংস্কারে এগিয়ে এলেন যুবদল নেতা সুমন গাজী

মাদকাসক্ত যুবকের হাতুড়ির আঘাতে সাতক্ষীরায় বুদ্ধি প্রতিবন্ধী যুবতী নিহত, ঘাতক আটক/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ২৩৪ পঠিত
আপডেট: রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪

শেখ ফারুক হোসেন।। 
সাতক্ষীরা শহর উপকণ্ঠে মাদকাসক্ত যুবকের হাতুড়ির আঘাতে চুমকি খাতুন নামের এক বুদ্ধি প্রতিবন্ধী যুবতী নিহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তাকে হাতুড়ি পেটা করা হয়েছে।  এঘটনায় ঘাতক ইলিয়াস হোসেনকে আটক করেছে র‌্যাব।
শনিবার সকালে সাতক্ষীরা সদর উপজেলার থানাঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।
চুমকি খাতুন সাতক্ষীরা সদর উপজেলার থানাঘাটা গ্রামের ভ্যান চালক রেজাউল ইসলামের মেয়ে এবং সাতক্ষীরা সরকারি কলেজ মোড় এলাকায় অবস্থিত খাতিমুন্নেসা হানিফ লষ্কর বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের ভোকেশনাল নবম শ্রেণির ছাত্রী।
আর ঘাতক ইলিয়াস হোসেন (৩০) থানাঘাটা গ্রামের পরিবহন সুপারভাইজার একরামুলের ছেলে।
নিহত চুমকির বাবা রেজাউল ইসলাম বলেন, সকাল ৯টার দিকে চুমকি গান গাইতে গাইতে খাবার কিনতে বাড়ির পাশের একটি মুদি দোকানে আসছিল। এসময় মাদকাসক্ত বখাটে যুবক ইলিয়াস হোসেন তাকে মাথার পেছন দিক থেকে হাতুড়ি দিয়ে আঘাত করে। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করলে জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
স্থানীয় গণমাধ্যমকর্মী বাবলুর রহমান বলেন, মাদকাসক্ত হওয়ায় কয়েক মাস আগে ইলিয়াসের বউ তাকে ছেড়ে চলে যায়। এরপর থেকে চুমকিকে সে প্রায়ই কু-প্রস্তাব দিত। কু-প্রস্তাবে রাজী না হওয়ার ক্ষোভে আজ ইলিয়াস চুমকিকে হাতুড়ি দিয়ে আঘাত করে। পরে স্থানীয়রা ইলিয়াসকে মার-ধর করে গাছে বেঁধে রেখে র‌্যাবকে খবর দেয়। খবর পেয়ে র‌্যাব সদস্যরা তাকে আটক করে চিকিৎসার জন্য  হাসপাতালে ভর্তি করে।
সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মমতাজ মুজিব জানান, হাসপাতালে নেওয়ার আগেই চুমকি খাতুনের মৃত্যু হয়। হাতুড়ির আঘাতে মেয়েটির মাথায় মারাত্মক হেড ইনজুরি হয়েছিল। আঘাত পাওয়ার কিছুক্ষণ পরেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
সাতক্ষীরা থানার ওসি রফিকুল ইসলাম জানান,এঘটনায় এখনো থানায় মামলা হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ