• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মিঠা পানির মাছে উত্তরবঙ্গের সাফল্য, রাজশাহী এখন দেশের অন্যতম বৃহৎ সরবরাহ কেন্দ্র বিশ্বচ্যাম্পিয়ন এমআইএসটি দলকে প্রধানমন্ত্রীর সংবর্ধনা, তরুণ উদ্ভাবকদের পাশে থাকার ঘোষণা সৌদি প্রতিরক্ষা জোটে যোগ মানেই ইরানবিরোধী অবস্থান নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তিন মাস পর আবার এলপিজির দাম বৃদ্ধি, ১২ কেজি সিলিন্ডার ৭০ টাকা বেড়ে ১,৫৯৮ টাকা বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল’ ফার্ম নিয়োগ, দ্রুত দেশে ফেরানোর আশা সরকারের দুর্গম বান্দরবানে নিরাপদ মাতৃত্ব নিশ্চিতে সেনাবাহিনীর ব্যতিক্রমী উদ্যোগ, গর্ভবতী ও শিশুস্বাস্থ্য সুরক্ষায় প্রশিক্ষণ শুরু কলাপাড়ায় বিএনপি সভাপতিকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, আইনি পদক্ষেপের ঘোষণা নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ

পটুয়াখালীর কলাপাড়ায় আদালতে মামলা দায়ের প্রধান উপদেষ্টা ডঃমো.ইউনুসকে হত্যার হুমকি ,,, ক্রাইম বাংলা

রিপোর্টার: / ১৮২ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪

মোঃনাহিদুল হক, কলাপাড়া। প্রধান উপদেষ্টা ডঃ মো. ইউনুসকে আমেরিকার দালাল বলে ফেইজবুকে কমেন্ট ও হত্যার হুমকি দেয়ায় আদালতে মামলা দায়ের করা হয়েছে। বুধবার হাসান মাহমুদ বাদী হয়ে মো. মাসুম বিল্লাহকে আসামী করে এ মামলাটি দায়ের করেছেন। বিজ্ঞ সিনিয়র ম্যাজিস্ট্রেট আশীষ রায় কলাপাড়া থানার ওসিকে মামলাটি এজাহার হিসেবে রেকর্ড করার নির্দেশ দিয়েছেন। আসামী মো. মাসুম বিল্লাহ মিঠাগঞ্জ ইউনিয়নের পূর্ব মধুখালী গ্রামের মৃত তোজাম্বর আলী খার ছেলে।
মামলার এজাহারে উল্লেখ করেন, আসামী মো. মাসুম বিল্লাহ (৪০) বাংলাদেশ রেলওয়ের একজন কর্মচারী। বাংলাদেশের বর্তমান অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডঃ মোঃ ইউনুস দেশের আঠারো কোটি মানুষের কাছে অত্যন্ত সম্মানিত ও শ্রদ্ধাভাজন ব্যক্তি। দেশ বিদেশে তাহার সুনাম খ্যাতি রয়েছে। তিনি বাংলাদেশের গর্ব আমাদের অহংকার। ডঃ মোঃ ইউনুস সাহেব কোর্টে একটি মামলায় হাজিরা শেষে বাহিরে আসিলে বিভিন্ন পত্রিকা ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকগণ তাহাকে বিভিন্ন প্রশ্ন করলে তিনি সন্তোষ জনক উত্তর প্রদান করেন। এই বিষয়টি সময় টিভি ও বিভিন্ন টিভি চ্যানেল ও ঢাকা নিউজ একটি ভিডিও পোষ্ট করেন। উক্ত ভিডিও পোষ্টের সাথে সাথে অনেক দর্শক শেয়ার ও কমেন্টস করেন। তখন আসামী উক্ত ভিডিওতে শেয়ার ও কমেন্ট করে বলেন “আপনাকে দেখে মনে হয় আমেরিকার দালাল”। উক্ত কমেন্টস এ আমার হৃদয়ে রক্তক্ষরন হয়। অতঃপর আসামী এলাকায় বসে ডঃ মোঃ ইউনুস সাহেবকে সুদখোর, ইহুদি পশ্চিমা দালাল বলে মানহানি মূলক উক্তি প্রকাশ করে। সর্বপরি আসামী ডঃ ইউনুসকে একাকি পাইলে গুলি করে হত্যা করার হুমকি দেয়। আসামী উদ্যাত্ব পূর্ণ ভাষায় বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী সকলের প্রান প্রিয় মানুষ ডঃ মোঃ ইউনুসের মানহানি করেন।
এ ব্যপার কলাপাড়া থানার ওসি মো আলী আহম্মদ বলেন, আদালতের কাগজ হাতে পাইনি। অর্ডারের কাগজ হাতে পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ