• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সুনাম সবচেয়ে বেশি: স্বরাষ্ট্র উপদেষ্টা,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ২১৭ পঠিত
আপডেট: সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সুনাম সবচেয়ে বেশি তাই সুনাম অক্ষুণ্ণ রেখে কাজ করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম।

সোমবার (২৮ অক্টোবর) সকালে রাজধানীর ফুলবাড়ীয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর পরিদর্শনকালে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।

উপদেষ্টা বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন দপ্তর-সংস্থার মধ্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সুনাম সবচেয়ে বেশি। ইতোমধ্যে এ প্রতিষ্ঠানের কার্যক্রম দেশে-বিদেশে প্রশংসিত হয়েছে। ফায়ার ফাইটারসহ এ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের অনেক ঝুঁকির মধ্যে কাজ করতে হয়। তাছাড়া তাদের কাজের কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। এরপরও তারা খুব সাফল্যের সঙ্গে দেশ ও জাতির জন্য কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠানটির তেমন কোনো ব্যর্থতা নেই তবে কিছু সীমাবদ্ধতা আছে।

তিনি বলেন, বর্তমানে বাংলাদেশের ৩২টি উপজেলায় কোনো ফায়ার সার্ভিস স্টেশন নেই। যত তাড়াতাড়ি সম্ভব এসব উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন করা হবে। এ ছাড়া এ অধিদপ্তরের জনবল সংকট দূরীকরণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তুলনায় ফায়ার সার্ভিসে ঝুঁকি ভাতা কম। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের ঝুঁকি ভাতা বৃদ্ধির বিষয়টি বিবেচনা করা হবে।

উপদেষ্টা বলেন, ফায়ার ফাইটারদের চাকরিতে শারীরিক পরিশ্রম অনেক বেশি। সেজন্য ফায়ার ফাইটারদের ক্ষেত্রে দক্ষ, যোগ্য ও তুলনামূলক কম বয়সীদের নিয়োগে প্রাধান্য দিতে হবে।

ফায়ার সার্ভিসের আধুনিক সরঞ্জাম ও যন্ত্রপাতির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, আমাদের ড্রোনসহ আধুনিক প্রযুক্তির সরঞ্জামাদি রয়েছে। তবে উন্নত দেশের তুলনায় আমরা হয়তো কিছুটা পিছিয়ে রয়েছি। তবে এ বিষয়েও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ