• শনিবার, ২০ জুন ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কবি আল মুজাহিদীর মৃত্যুতে বিএফইউজে-ডিইউজের শোক, শনিবার জাতীয় প্রেসক্লাবে প্রথম জানাজা কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক: ‘সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে অপূরণীয় শূন্যতা সৃষ্টি হলো’ ছয় মাসে পাঁচ অঞ্চলে চালু হচ্ছে ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল, প্রধানমন্ত্রীর নির্দেশে জোর প্রস্তুতি রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান বাংলাদেশের একনেকেই পাস হচ্ছে তিস্তা মহাপরিকল্পনা, তিস্তাপারের মানুষের আর কোনো চিন্তা নেই: পানি সম্পদ মন্ত্রী এ্যানি শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের সবচেয়ে বড় বিনিয়োগ: প্রধানমন্ত্রী তারেক রহমান শেষ মুহূর্তে ভেস্তে গেল যুক্তরাষ্ট্র-ইরান শান্তি বৈঠক, মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে নতুন শঙ্কা জনগণের ভালোবাসাই আমার সবচেয়ে বড় নিরাপত্তা, সরকারপ্রধানকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যাবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারকে সময় দেওয়া যাবে না’ বলাদের বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর মূলধারার রাজনীতি ও ব্যবসায় আরও সক্রিয় হোন’—যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের প্রতি ড. তিতুমীরের আহ্বান

শব্দ দূষণ নিয়ন্ত্রণে যুক্তরাজ্যের সহায়তা চেয়েছেন রিজওয়ানা,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ২১০ পঠিত
আপডেট: সোমবার, ১১ নভেম্বর, ২০২৪

ঢাকা, ১১ নভেম্বর, ২০২৪  : জাতীয় অভিযোজন পরিকল্পনা (এনএপি) বাস্তবায়নে যুক্তরাজ্যের সহায়তা চেয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

তিনি বাংলাদেশে শব্দ দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে ব্রিটিশ হাইকমিশনের কাছে সম্ভাব্য অনুদান সহায়তার আহবান জানান।

সচিবালয়ে আজ ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে বৈঠকে রিজওয়ানা এ আহবান জানান।

বৈঠকে উপদেষ্টা পরিবেশ সংরক্ষণে ডিজিটাল সিকোয়েন্সিং ইনফরমেশন (ডিএসআই) অ্যাক্সেস এবং ব্যবহারে যুক্তরাজ্যের সহযোগিতার বিষয়ে মন্ত্রণালয়ের আগ্রহের কথা তুলে ধরেন।
এ সময় তারা বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে গুরুত্বপূর্ণ পরিবেশ ও জলবায়ু সংক্রান্ত বিষয়ে সহযোগিতার মূল ক্ষেত্র নিয়ে আলোচনা করেন।

তারা জলবায়ু স্থিতিস্থাপকতা, জীববৈচিত্র্য সংরক্ষণ, টেকসই পানি ব্যবস্থাপনা এবং বাংলাদেশের পরিবেশ ও জলবায়ু লক্ষ্য অর্জনে যৌথ প্রচেষ্টার বিষয়েও আলোচনা করেন।

উভয় পক্ষই জলবায়ু কর্মকা-ে অংশীদারিত্ব জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন, বিশেষ করে বাংলাদেশের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর ওপর জলবায়ুর প্রভাব প্রশমনে অভিযোজন ব্যবস্থা এগিয়ে নেয়ার ওপর গুরুত্ব আরোপ করেন।

হাইকমিশনার কুক টেকসই এবং জলবায়ু-সহনশীল ভবিষ্যতের জন্য বাংলাদেশের লক্ষ্যকে সমর্থন করার বিষয়ে যুক্তরাজ্যের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ