• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫২ থানায় সম্মেলন বাস্তবায়নে সাংগঠনিক উন্নয়ন সভার উদ্যোগ বাংলাদেশ প্রেসক্লাব ঢাকা মহানগরের চুনারুঘাটে পুত্রবধূর ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে মামলা, ঘরে আগুন দেওয়ারও অভিযোগ শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগে ঢাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ, নিরাপত্তা নিশ্চিতের দাবি আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের জুলাই স্মৃতি জাদুঘরে সংরক্ষিত হবে বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস: প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাসের কর্মমূল্যায়নে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পরিবর্তনের তালিকায় একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী

৪ এলাকা লকডাউন রাঙামাটি শহরের।

রিপোর্টার: / ৩৮৫ পঠিত
আপডেট: বুধবার, ৬ মে, ২০২০

রাঙ্গামাটি প্রতিনিধি : করোনা আক্রান্ত রোগী শনাক্ত হওয়ায় রাঙামাটি শহরের চারটি এলাকা লকডাউনের ঘোঘণা দিয়েছে জেলা প্রশাসন।

বুধবার (০৬ মে) বিকেল ৪টার দিকে দৈনিক ক্রাইম বাংলাকে  বিষয়টি জানান জেলা প্রশাসক (ডিসি) একেএম মামুনুর রশীদ।তিনি বলেন, যে সমস্ত এলাকা থেকে রোগী শনাক্ত হয়েছে সেসব সংশ্লিষ্ট এলাকার অর্থাৎ রোগীর আশাপাশে পার্শ্ববর্তী স্থানকে লকডাউন ঘোষণা করা হয়েছে।

রাঙামাটি জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর উত্তম কুমার দাশ বাংলানিউজকে বলেন, আমরা সংশ্লিষ্ট এলাকাগুলো লকডাউন ঘোষণা করার জন্য এসেছি।

এদিকে, রাঙামাটি সিভিল সার্জন কার্যালয়ের করোনা ইউনিটির প্রধান ডা. মোস্তফা কামাল বলেন, আক্রান্ত ব্যক্তিরা রাঙামাটি শহরের রিজার্ভবাজার এলাকার একজন, দেবাশিষ নগর এলাকার একজন এবং রাঙামাটি সদর হাসপাতাল এলাকার দুইজন। আক্রান্তদের মধ্যে রাঙামাটি সদর হাসপাতালের একজন সেবিকা (নার্স) রয়েছেন।

রাঙামাটি জেল স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, বুধবার দুপুর পর্যন্ত সর্বশেষ তথ্য অনুযায়ী রাঙামাটিতে সর্বমোট কোয়ারেন্টিনে আছে ২০০৫ জন। এরমধ্যে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে ৬২৯ এবং হোম কোয়ারেন্টিনে রয়েছেন ১৩৭৬ জন। ৪৬৭ জনের কোয়ারেন্টিন মেয়াদ শেষ হয়েছে। সর্বশেষ নমুনা পাঠানো হয়েছে ২৭০ জনের। রিপোর্ট পাওয়া গেছে ১৯৮ জনের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ