• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল, ব্যবস্থা নিতে সিইসিকে চিঠি মানবসেবার অঙ্গীকারে লায়ন্স ক্লাব অব ঢাকা রয়্যাল গ্রিনে নতুন নেতৃত্ব কলাপাড়ায় ঘর থেকে ডেকে নিয়ে যুবককে মারধরের অভিযোগ, আহত মা-ছেলে হাসপাতালে

গ্রামীন নারীদের মাঝে সৌর বিদ্যুৎ চালিত উপকরণ বিতরণ/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ২২১ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।।

গ্রামীন নারীদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে পটুয়াখালীর কলাপাড়ায় ১৯ জনের মাঝে সৌর বিদ্যুৎ চালিত উপকরণ বিতরণ করা হয়েছে। কোন নারীকে সৌর চালিত ইনকিউবেটর, কোন নারীকে কৃষি কাজে ব্যবহৃর সেচ পাম্প, আবার কারো হাতে তুলে দেয়া হয়েছে সেলাই মেশিন। একশনএইড বাংলাদেশথর সহযোগীতায় বেসরকারি স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা প্রান্তজনের উদ্যোগে বুধবার দুপুরে “ভূমিহীন জনগোষ্ঠীর জীবন-জীবিকার সুরক্ষা প্রকল্পের ফেইজ-২ এর আওতায় এসব সরঞ্জাম অনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়।

উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.রবিউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া প্রেসক্লব সভাপতি মো.হুমায়ুন কবির, সাধারন সম্পাদক এস এম মোররফ হোসেন মিন্টু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জহিরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা আক্তার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা স্বপন কুমার সরকার। এছাড় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন ধানখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.টিনু মৃধা, চম্পাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল মাস্টার, কলাপাড়া পরিবেশ ও জনসুরক্ষা মঞ্চের সদস্য সচিব মনোয়ারা বেগম, লেডিস ক্লাবথর সভাপতি সুমাইয়া ফাহিমুন এমাসহ গন্যমান্য ব্যাক্তিবর্গ।

প্রান্তজনথর ফিল্ড কোর্ডিনেটর সাইফুল্লাহ মাহমুদ জানান, উপকরণের মধ্যে রয়েছে সৌর চালিত ৪০০ ডিম ধারণ ক্ষমতার একটি ইনকিউবেটর, ২ টি সেচ পাম্প, ৬ টি সেলাই মেশিন। সাতজন ভূমিহীন নারী উদ্যোক্তা ইনকিউবেটর পরিচালনা করবেন। এছাড়া প্রতি পাম্প মেশিন ৩ জন নারী পরিচালনা করবে। মেশিনগুলো সৌর শক্তির মাধ্যমে চালানো জন্য সাথে সোলার প্যানেল, ব্যাটারী, ইনভার্টার এবং মোটর দেওয়া হয়েছে। ফলে মেশিনগুলো চালাতে বাহির থেকে কোন বিদ্যুৎ প্রয়োজন হবে না। দিনের বেলায় সৌর শক্তির মাধ্যমে চলবে, পাশাপাশি রাতের বেলায় ৬ ঘন্টা ব্যাটারীর মাধ্যমে চলতে পারবে। একশনএইড বাংলাদেশ এর সহযোগীতায় এ উপজেলার টিয়াখালী, ধানখালী, চম্পাপুর এবং লালুয়া ইউনিয়নে “ভূমিহীন জনগোষ্ঠীর জীবন-জীবিকার সুরক্ষা ফেইজ-২থথ প্রকল্প বাস্তবায়ন করছে।

তিনি আরও জানান, প্রান্তজন একটি অলাভজনক বেসরকারি স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা। নারীর ক্ষমতায়ন, যুবদের উন্নয়ন ও ক্ষমতায়ন এবং প্রান্তিক জনগণের মৌলিক ও সমঅধিকার প্রতিষ্ঠায় প্রান্তজন দীর্ঘদিন ধরে নিরন্তরভাবে কাজ করে যাচ্ছে। দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন, দুর্যোগ ও জলবায়ুর প্রভাব মোকাবেলা করার সক্ষমতা অর্জন এবং স্থায়িত্বশীল জীবিকা নিশ্চিত করতে বিভিন্ন কার্যক্রম করে থাকে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ