• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব

সিকদার পরিবারের পারিবারিক বন্ধন দেখে আমি অভিভূত – বিএনপির কেন্দ্রীয় নেতা এবিএম মোশাররফ হোসেন/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ৩৯৮ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

বিএনপির কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেছেন,‘যেখানে পারিবারিক বন্ধনই এখন ঠুনকো হয়ে গেছে। অহরহ ভাই-ভাই, ভাই-বোন, বাবা-মা কারো না কারো সাথে পারিবারিক দ্বন্ধ লেগেই আছে। সহিংসতা পর্যন্ত ঘটছে। সেখানে বংশের দুই শথ বছরের সাত পুরুষের বন্ধনকে সকল প্রজন্মের কাছে তুলে ধরা। বন্ধনকে অটুট রাখা। তাদের নাম পরিচিতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরা। তিন পুরুষের হাজার হাজার পরিবারের সদস্যদের এক সঙ্গে উপস্থিত করে আত্মীয়তার বন্ধনকে দৃঢ় করার এই উদ্যোগ আমাদের কাছে অনুসরনীয়। অনুকরণীয় বটে। এবিএম মোশাররফ প্রশ্ন তুলে বলেন, আমি তো আমার বাবার বাবা কে- তা এই মুহূর্তে না জেনে বলতে পারছি না। আপনারা সেখানে সাত পুরুষের নাম জানার সুযোগ পেয়েছেন। আপনাদের সিকদার পরিবারের পারিবারিক বন্ধন দেখে আমি অভিভূত। আগামির কলাপাড়া গড়তে সকলের এমন ঐক্যের প্রয়োজন রয়েছে। নতুন বাংলাদেশ গড়তেও দেশবাসীর এমন ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন। পটুয়াখালীর কলাপাড়ার ঐতিহ্যবাহী সিকদার পরিবারের ঈদ পরবতর্ী মিলনমেলায় মঙ্গলবার দুপুরে তিনি এসব কথা বলেন। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিকদার পরিবারের কৃতিমান মানুষ সাবেক পৌর মেয়র হাজী হুমায়ুন সিকদার। স্বাগত বক্তব্য রাখেন আলিফ ফাউন্ডেশনের সভাপতি গণমাধ্যম কমর্ী এসএম মোশারফ হোসেন সিকদার মিন্টু। অন্যান্যের মধ্যে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিকদার পরিবারের স্বজন বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার আহসান হাবিব মিলন, ইঞ্জিনিয়ার মো. নাসির উদ্দিন, শাহজালাল বিমান বন্দরের পরিচালক আব্দুল করিম মোল্লা, চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক লেফটেন্যান্ট কর্ণেল (অব.) এসএম মকবুল হোসেন, কলাপাড়া বন্দর ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি নুরুল হক মুন্সী, পৌর বিএনপি সভাপতি গাজী মো. ফারুক, সিকদার পরিবারের সদস্য হাসানুজ্জামান সিকদার, সিকদার আব্দুর রব মাস্টার, জাকির হোসেন সিকদার, আবু জাফর সিকদার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এসএম জাকির হোসেন সিকদার ও প্রভাষক মুহাম্মদ রেজাউল করিম কেনান।

সিকদার পরিবারের প্রতিষ্ঠিত সংগঠন ‘আলিফ ফাউন্ডেশনেরথ সভাপতি ও কলাপাড়া প্রেস ক্লাবের সদস্য সচিব এসএম মোশারফ হোসেন মিন্টু সিকদার জানান, ২০১১ সালে প্রতিষ্ঠিত এই ফাউন্ডেশনের মাধ্যমে সাত পুরুষকে সকল প্রজন্মের কাছে তুলে ধরা হয়েছে। এই বংশের প্রবীণ থেকে কিশোরদের চেনানো হয়েছে সাত পুরুষের কর্মকান্ড। পারিবারিক বন্ধনের গুরুত্ব তুলে ধরা হয়েছে। শুধু সিকদারদের বন্ধন নয়। এই বন্ধনের মধ্য দিয়ে কলাপাড়ার সমাজ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনার দৃষ্টান্ত স্থাপন করতে চান তারা। তাদের গড়ে তোলা ধমর্ীয় শিক্ষা প্রতিষ্ঠানের মধ্য দিয়ে কলাপাড়ার সমাজ ব্যবস্থার সামগ্রীক উন্নয়নকে আরো এগিয়ে নেওয়ার দৃঢ়তা ব্যক্ত করলেন মোশারফ হোসেন। সিকদারদের মিলনমেলার এই অনুষ্ঠান ছিল বর্তমান অস্থির সমাজ ব্যবস্থার জন্য এক অনুকরণীয় দিক। সবার কাছে বিষয়টি প্রশংসা কুড়িয়েছে। আয়োজকরা জানান সিকদার পরিবার ও তাদের আত্মীয়-স্বজনসহ প্রায় ছয় হাজার মানুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ