• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় বিএনপি সভাপতিকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, আইনি পদক্ষেপের ঘোষণা নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে

সোয়াট-বিজিবি মোতায়েন, সচিবালয়ে প্রবেশ সীমিত….,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ১৬৯ পঠিত
আপডেট: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫

সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর প্রতিবাদে সচিবালয়ে সরকারি কর্মচারীদের লাগাতার বিক্ষোভের মধ্যে মঙ্গলবার (২৭ মে) পুরো সচিবালয় এলাকাজুড়ে নেওয়া হয়েছে করা নিরাপত্তা ব্যবস্থা। মোতায়েন করা হয়েছে পুলিশের পাশাপাশি সোয়াট, বিজিবি ও আনসার সদস্যদের। সচিবালয়ে শুধু কর্মকর্তা-কর্মচারীদের প্রবেশের অনুমতি থাকলেও সাংবাদিক ও সাধারণ দর্শনার্থীদের প্রবেশ পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে।

সকালে সচিবালয়ের প্রধান ফটক ও আশপাশের এলাকায় ঘুরে দেখা যায়, কঠোর নজরদারির পাশাপাশি প্রবেশ পথে একাধিক নিরাপত্তা স্তর বসানো হয়েছে। নিরাপত্তা বাহিনীর সদস্যরা পরিচয়পত্র ছাড়া কাউকে প্রবেশ করতে দিচ্ছেন না। সচিবালয়ে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা জানিয়েছেন, সাংবাদিকদের প্রবেশের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে দুপুর ১২টার পর।

এর আগে, সোমবার (২৬ মে) রাতেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় যে, মঙ্গলবার সচিবালয়ে দর্শনার্থী প্রবেশ সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। এতে বলা হয়, ‘অনিবার্য কারণবশত ২৭ মে সচিবালয়ে সব ধরনের দর্শনার্থী প্রবেশ বন্ধ থাকবে। এ বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হলো।’

অন্যদিকে, মঙ্গলবার চতুর্থ দিনের মতো বিক্ষোভে নামেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের শত শত কর্মচারী। সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সামনে জড়ো হয়ে তারা সরকারের প্রতি চাকরি সংশোধন অধ্যাদেশ বাতিলের আহ্বান জানান। দাবি আদায়ের লক্ষ্যে গঠিত হয়েছে ‘বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম’ নামের একটি যৌথ প্ল্যাটফর্ম। তারা জানিয়েছেন, এই ফোরামের ব্যানারে কর্মসূচি চলবে ধারাবাহিকভাবে।

সচিবালয়ের বাইরে ওসমানী স্মৃতি মিলনায়তনের সামনেও উত্তেজনা দেখা যায়। সেখানে ‘জুলাই বিপ্লবী ছাত্র-জনতা’র ব্যানারে এক গণসমাবেশের আয়োজন করা হয়, যেখানে সচিবালয়ের সংস্কারবিরোধী আমলাদের অপসারণ ও ‘ফ্যাসিবাদের দোসরদের বিচারের’ দাবি জানানো হয়। বেলা সাড়ে ১১টার দিকে সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেন আন্দোলনকারীরা।

সাম্প্রতিক এ পরিস্থিতিতে সচিবালয় শুধু কর্মস্থল নয়, হয়ে উঠেছে একটি রাজনৈতিক ও সামাজিক উত্তাপের কেন্দ্রবিন্দু। সংশোধিত সরকারি চাকরি অধ্যাদেশের বিরোধিতা করে কর্মচারীদের ধারাবাহিক আন্দোলন ও সরকারের কড়া অবস্থান দুইয়ের সংঘাতে তৈরি হয়েছে এক অনিশ্চিত ও উত্তেজনাপূর্ণ প্রেক্ষাপট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ