• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শেষ মুহূর্তে ভেস্তে গেল যুক্তরাষ্ট্র-ইরান শান্তি বৈঠক, মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে নতুন শঙ্কা জনগণের ভালোবাসাই আমার সবচেয়ে বড় নিরাপত্তা, সরকারপ্রধানকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যাবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারকে সময় দেওয়া যাবে না’ বলাদের বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর মূলধারার রাজনীতি ও ব্যবসায় আরও সক্রিয় হোন’—যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের প্রতি ড. তিতুমীরের আহ্বান নিত্যপণ্যের কর প্রত্যাহার করে জনবান্ধব বাজেট দিয়েছি, মানুষের ভাগ্য বদলাতে চাই’—চকরিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান সিঙ্গাপুর বা কানাডা নয়, আমরা গড়তে চাই আরও ভালো বাংলাদেশ’—কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান সবুজে মোড়াবে কালিগঞ্জ: ৫ কিলোমিটার সড়কের পাশে ১০ হাজার গাছের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন চট্টগ্রাম সেনানিবাসে ‘স্মৃতি অম্লান’ জাদুঘর পরিদর্শন করলেন প্রতিরক্ষা উপদেষ্টা সৌদি আরব থেকে ৪৯,৯৮২ জন বাংলাদেশি হাজির দেশে ফেরা সম্পন্নের পথে শিক্ষায় সর্বোচ্চ বিনিয়োগই উন্নয়নের মূল চাবিকাঠি: শিক্ষা মন্ত্রী

সোনাইমুড়ীতে অপচিকিৎসক মানিক খোনারের আস্তানা সিলগালা/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ১৫৯ পঠিত
আপডেট: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

মোঃ বেল্লাল হোসাইন নাঈম।।

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন আক্তারের নির্দেশে ভন্ড কবিরাজ মানিক খোনারের আস্তানা অভিযান চালিয়ে সিলগালা করে দিয়েছে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ইসরাত চৌধুরী জাহান ।

গতকাল সোমবার দুপুর১২টার সময় উপজেলার নদোনা ইউনিয়নের হাটগাঁও গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
স্থানীয় ও অভিযান সূত্রে জানা যায় হাটগাঁও গ্রামের মৃত মোফাজ্জল হোসেনের পুত্র আব্দুল মালেক প্রকাশ মানিক খোনার বিভিন্ন রোগের চিকিৎসা দেওয়ার নামে প্রতারণা করে আসছে। বিগত ৯বছর ধরে মানিক খোনার মানুষের ক্যান্সার, ডায়াবেটিস, সংসারে অমিল,বিয়ে না হওয়া, আপস সহ বিভিন্ন ধরনের জটিল কঠিন রোগ সারিয়ে দেওয়ার আশ্বাসে গ্রামের সহজ সরল অসহায় নিরীহ মানুষের থেকে বিপুল পরিমাণ ট্যাকা হাতিয়ে নিয়ে সর্বশান্ত করে আসছি।
এর পূর্বে ও তার আস্তানা উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা টিনা পাল, ডক্টর রহিমা খাতুন ও রবিউল হাসান অভিযান চালিয়ে নগদ অর্থ জরিমানা ও মোসলেকা এবং জেল প্রদান করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ইসরাত জাহান বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশেক্রমে নদোনা ইউনিয়নের হাটগাও গ্রামের আব্দুল মালেক প্রকাশ মানিক খোনারের সকল প্রকার ঝাড়-ফুক,পানি পড়া সহ অপ-চিকিৎসার নিষিদ্ধ করে তার আস্তানা সিলগালা করে দেওয়া হয়েছে। উপজেলার হাটগাও গ্রামের মৃত আনোয়ার হোসেনের পুত্র ভুক্তভোগী নুরুন্নবী জেলা সিভিল সার্জনের কাছে লিখিত অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
তিনি আরো বলেন উপজেলার অন্য কোন এলাকায় এ ধরনের অপচিকিৎসার অভিযোগ ও খবর পেলে উপজেলা নিবার্হী কর্মকর্তার পরামর্শে অভিযান চালিয়ে এ সব অপচিকিৎসা বন্ধ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ